শিরোনাম

| |

লালমোহনে নাগরিক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 23, 2024 12:46 AM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চতুর্থ বারের মতো আওয়ামী লীগ থেকে বিজয় লাভ করায় ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওনকে লালমোহনে নাগরিক সংবর্ধনা দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় লালমোহন পৌর সভার পক্ষ থেকে এমপি শাওনকে এ সংবর্ধনা দেন।

পরে লালমোহন চৌরাস্তায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি নূরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে চতুর্থ বারের মতো নৌকা নিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছিলেন। আমি সংসদ সদস্য নির্বাচিত হয়ছি লালমোহন ও তজুমদ্দিনকে এখন উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলবো। এখানে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক, ইভটিজিং সহ সকল ধরণের অপরাধ চিরতরে বন্ধ করা হবে। আপনাদের ভালোবাসা নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভোলা-৩ আসনটি উপহার দিয়েছি।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ লালমোহন উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মিসেস ফারজানা চৌধুরী রত্না।

লালমোহন পৌরসভার মেয়র হাজী এমদাদুল ইসলাম তুহিন’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি এমরান মাহমুদ ডালিম, লালমোহন সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা বেগম, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক সফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
নাগরিক সংবর্ধনা ও আলোচনা সভা শেষ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ