শিরোনাম

| |

পশ্চিম চরউমেদ ইউপির সদস্য পদে মনোনয়ন জমা দিলেন মনির মাতাব্বর

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 14, 2024 12:10 AM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন (ভোলা) প্রতিনিধি :ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড ইউপি সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মনির হোসেন মাতাব্বর।

মঙ্গলবার দুপুরে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনির হোসেন মাতাব্বর পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৯নং ওয়ার্ড পশ্চিম চরউমেদ গ্রামের মাতাব্বর বাড়ির সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবা আবদুল মোতালেব মাতাব্বর একজন বীর মুক্তিযোদ্ধা। ছোটবেলা থেকেই বাবার মতো মানুষের সেবায় নিয়োজিত রয়েছেন মনির হোসেন মাতাব্বর। তিনি বর্তমানে লালমোহন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন।
মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার ইচ্ছায় ইউপি সদস্য পদপ্রার্থী হয়েছেন জানিয়ে মনির হোসেন মাতাব্বর বলেন, ভোলা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের মহোদয়ের নের্তৃত্বে আওয়ামী লীগের রাজনীতি করছি। এ এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ