শিরোনাম

| |

আমতলীতে কাউন্সিলর প্রার্থী মুছা মোল্লা গনসংযোগ,দোয়া ও ভোট প্রার্থনা করছেন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: February 2, 2024 11:58 PM
Print Friendly and PDF

মো: বশির উদ্দিন,আমতলী( বরগুনা) প্রতিনিধি: আসন্ন ৯ মার্চ পৌরসভা নির্বাচনে বরগুনার আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মোঃ মুসা মোল্লা তিনি তার নির্বাচনী গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় আলোচনা সভা এবং সকলের দোয়া চেয়ে ছুটে চলছেন কাঙ্খিত স্বপ্ন পূরণের কাউন্সিলর হওয়ার সম্ভবনাকে নিয়ে।
কাউন্সিলর পদপ্রার্থী মুছা মোল্লা শৈশব জীবন থেকেই পরোপকারী হয়ে আছেন। পাড়া প্রতিবেশীর, দুঃখ দুর্দশা, বিপদে-আপদে এগিয়ে যান। তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের সেবায় নিয়োজিত থাকেন। তিনি আমতলী পৌর শহরের একে স্কুল সংলগ্ন দুই নম্বর ওয়ার্ডে মোল্লাবাড়ির কীর্তি সন্তান। তিনি একজন সাদালাপি মানুষ।তিনি একজন সমাজ দরদী মানুষ। তার এ আচরণে মহল্লার জনগণ মুগ্ধ হয়ে তাকে আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে দুই নম্বর ওয়ার্ডের জনগণ থাকে নির্বাচন করার আহ্বান করেন।

আসন্ন পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে মুছা মোল্লা বলেন,এই পবিত্র মাটির প্রতি তার অগাধ সম্মান এবং ভালোবাসা মিসে রয়েছে। সবসময় গরীব অসহায় মানুষের পাশে আছেন এবং বাকি জীবনটাও এ ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের সেবক হিসেবে থাকতে চান বলে অঙ্গিকার ব্যক্ত করেন। মুছা মোল্লা ভোটারদের উদ্দেশ্য করে বলেন আসন্ন আমতলী পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে সকলের দোয়া ও সমর্থন চাই । আমি কাউন্সিলর হতে চাই। এই ২নং ওয়ার্ডের সাধারণ মানুষের খেদমত করার জন্য এবং সকলের সেবক হিসেবে কাজ করতে চাই।যদি আপনারা আমাকে যোগ্য মনে করেন তবেই আমি সফল হবো।আপনাদের যদি মনে হয় আমি পারবো তবে আমিও বিশ্বাস করি আপনাদেরকে আমার পাশে পাবো।

মোঃ মুছা মোল্লা তিনি আরো জানান,বিগতকালে পৌরসভার ২নং ওয়ার্ডে উন্নয়ন কতটা হওয়ার কথা ছিলো আর কতটা হয়েছে তার হিসাব করেছেন কখনো?সকল সুযোগ ও সম্ভাবনা থাকা সত্ত্বেও দৃষ্টান্ত স্থাপন করা যায় এমন কিছুই হয়নি।তাই দরকার পরিবর্তন,আমি বিশ্বাস করি তারুণ্যের কর্মপরিকল্পনা ও সদিচ্ছায় হবে সময়োপযোগী পরিকল্পিত উন্নয়ন।হয়তো প্রত্যেক পরিবারের ভরণপোষণের দায়িত্ব নিতে পারবো না।তবে আমি যদি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হতে পারি পৌরসভার প্রাপ্ত ও অর্জিত অর্থায়নে শতভাগ সততার সঙ্গে সেবা ও উন্নয়নমূলক কাজ করতে পারবো।
আরো বলেন তিনি কাউন্সিলর নির্বাচিত হলে এ ২নং ওয়ার্ড কে মাদক মুক্ত,সন্ত্রাস, চাঁদাবাজি দুর্নীতি মুক্ত একটি আধুনিক মানবিক ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে অঙ্গিকার করেন।পরিশেষে তিনি সকল ভোটারদের দোয়া ও ভোট চান।

২নং ওয়ার্ডের বাসিন্দা বশির উদ্দিন জানান,মুছা মোল্লা সবসময় গরীব দুঃখী মানুষের পাশে থাকেন,অসহায় গরীব মানুষদের সাহায্য সহযোগিতা করেন এবং এলাকার উন্নয়নের চিন্তা করেন মুছা মোল্লা ২নং ওয়ার্ডের কাউন্সিলর হলে এলাকায় অনেক উন্নয়ন মুলুক কাজ হবে।
তিনি ভালো ও সৎ এবং যোগ্য প্রার্থী আসছে ৯ মার্চ পৌরসভার নির্বাচনে ২ নং ওয়ার্ডের সকল ভোটাররা ভোট দিয়ে মুছা মোল্লাকে কাউন্সিলর হিসেবে জয়যুক্ত করবো।
আম

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 16, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ