শিরোনাম

| |

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাংসদ পংকজ নাথ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 17, 2024 12:35 AM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জে নদী ভাঙ্গন অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করেন সাংসদ পংকজ নাথ।

নির্বাচনী এলাকার গরিব দুস্থ ও অসহায় মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট পাচ্ছেন, তাই তাদের কষ্ট লাঘবের জন্য মেহেন্দিগঞ্জ উপজেলার মেহেন্দিগঞ্জ পৌরসভা ও সদর ইউনিয়ন,চানপুর,শ্রীপুর, চরগোপালপুর, জাঙ্গালিয়া, আলিমাবাদ সহ মেহেন্দিগঞ্জ সদরসহ ১৬টি ইউনিয়ন একটি পৌরসভায় মোট সাড়ে ৮ হাজার মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
এ সময়ে পংকজ নাথ বলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলবো।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউনিয়ন চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমেদ, আবুয়াল তছলিম খান, বশির উদ্দিন আহমেদ, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি,
উপজেলা সাবেক স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক কে এম এস সুমন ফরাজী, এডভোকেট দেলোয়ার হোসেন দিলু,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, চানপুর ইউনিয়ন চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী,চেয়ারম্যান সামছুল বারী মনির, কাদের ফরাজি, হারুন মোল্লা, শাহ আলম মীর, কাউন্সিলর সোহেল মোল্লা,কাউন্সিলর নাদিম মাহমুদ তালুকদার,কাউন্সিলর সোহরাব,সাইফুল ইসলাম, মনির জমদ্দার,কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন,সাবেক কাউন্সিলর জি.এস খোকন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 8, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ