শিরোনাম

| |

বানারীপাড়ায় নৌকা ও ঈগলের সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টা-পাল্টি মামলা: গ্রেফতার-

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 3, 2024 9:47 PM
Print Friendly and PDF

বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি॥বরিশাল-২ আসনে ১৪ দলীয় জোটের মনোনীত প্রার্থী বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের নৌকার সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী শেরে বাংলার দৌহিত্র একে ফাইয়াজুল হক রাজুর ঈগল প্রতীকের সমর্থকদের হামলা ও পাল্টা হামলার ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ জানুয়ারী) রাতে নৌকার সমর্থক আমিনুল ইসলাম বাদী হয়ে ঈগল প্রতীকের নির্বাচন পরিচালনায় বানারীপাড়া উপজেলা সমন্বয়কারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সলিয়াবাকপুর ইউপির সাবেক চেয়ারম্যান জিয়াউল হক মিন্টুসহ ২৪ জনকে সুনির্দিষ্ট ও ৪৫/৫০ জনকে অজ্ঞাতনামা আসামী করে বানারীপাড়া থানায় মামলা দায়ের করেন।

একই রাতে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী একে ফাইয়াজুল হক রাজুর মেয়ে তাহরিন হক বাদী হয়ে বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বিশারকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম শান্তসহ ১৯জনকে সুনির্দিষ্ট ও ৪০/৫০জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করেন।

পুলিশ বুধবার (৩ জানুয়ারী ) দুপুরে বানারীপাড়া পৌর শহরের বন্দর বাজার থেকে ঈগল প্রতীকের সমর্থক সাইজউদ্দিন,মিরাজ ও মন্টু ওরফে সোহেলকে গ্রেফতার করেছে।

এ প্রসঙ্গে,বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইনুল ইসলাম জানান, দুই পক্ষ থেকে দুটি মামলা দায়ের করা হয়েছে। ইতোমধ্যে ৩ জনকে গ্রেফতার করা হয়েছে দুই মামলার বাকী আসামীদের গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। প্রসঙ্গত,মঙ্গলবার (২ জানুয়ারী) দুপুরে নৌকা ঈগল প্রতীকের সমর্থকদরর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে ও ১৪/১৫ টি মটরসাইকেলে অগ্নিসংযোগক করা হয়। এ সময় উভয় গ্রুপের প্রায় ৪০ জন আহত হয়। পুড়ে যাওয়া মটরসাইকেল ঈগল প্রতীকের কর্মীদের বলে জানা যায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ