শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জ চানপুরের ছাত্রনেতা সালাউদ্দিন শিকদারের উপর মারধর ও আতঙ্কিত হামলা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: January 3, 2024 9:42 PM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃমেহেন্দিগঞ্জ উপজেলার ১১ নং চাঁনপুর ইউনিয়ন ছাত্রনেতা সালাউদ্দিন শিকদারের উপর আতঙ্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। জানা যায় মেহেন্দিগঞ্জের চানপুর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন, বাদামতলি বাজারের নিকট গেল ২৭ অক্টোবর আতঙ্কিত হামলা চালায় একদল অজ্ঞাত সন্ত্রাসী। তারপর খবর পেয়ে সালাউদ্দিনের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনরা মেহেন্দিগঞ্জ উপজেলা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকরা জানান তার বাম হাত ভেঙে গেছে ও প্রচুর রক্তক্ষরণ হয়েছে । এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। বর্তমানে সালাউদ্দিন শিকদার চানপুর ইউনিয়ন ছাত্র রাজনীতির সাথে জড়িত।

সালাউদ্দিন শিকদারের সাথে কথা বলে যানা যায় তার উপর যারা হামলা করেছেন, সেটা সে জানে কিন্তু নাম প্রকাশে অনিচ্ছুক। উনি বলেন আমার উপর অন্যায় করা হয়েছে। বাম হাত ভেঙে গেছে ও প্রচুর রক্তক্ষরণ হয়েছে । এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছি। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

চাঁনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাহাউদ্দিন ঢালি বলেন আমি বিষয়টি শুনেছি যে সালাউদ্দিন শিকদারের উপর আতঙ্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এবং আরো বলেন সালাউদ্দিনের উপর অন্যায় করা হয়েছে। বাম হাত ভেঙে গেছে ও প্রচুর রক্তক্ষরণ হয়েছে । এবং শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পেয়েছে। পরিশেষে তিনি বলেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

চানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী রিগান তালুকদার গণমাধ্যম কে বলেন সালাউদ্দিন শিকদার চানপুর ইউনিয়ন ছাত্র রাজনীতির সাথে জড়িত। সালাউদ্দিন পংকজ নাথ অনুসারী তাই একদল অজ্ঞাত সন্ত্রাসী সালাউদ্দিনের উপরে হামলা চালায়। পরিশেষে তিনি বলেন চানপুর ইউনিয়ন ছাত্রলীগের পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ