শিরোনাম

| |

ঈগল প্রতীক নিয়ে প্রচারণা শুরু করলেন পংকজ নাথ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 26, 2023 11:55 PM
Print Friendly and PDF

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃনির্বাচনের সময় যতই ঘনিয়ে আসে, আনন্দমুখর পরিবেশ ততই বৃদ্ধি পেয়ে উৎসব মুখরে পরিনত হয়। তেমনটাই দেখা গেলো বরিশাল ০৪ আসন হিজলা-মেহেন্দিগঞ্জ-কাজিরহাট আসনে গতকাল ২৩/১২/২০২৩ রোজ শনিবার বিকাল সাড়ে ৪টায় উঠান বৈঠক ও সন্ধ্যা ৭টায় পথসভায়

স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথ ঈগল প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন মেহেন্দিগঞ্জ উপজেলার ১৪ নং শ্রীপুর ইউনিয়নের আনন্দ বাজার উঠান বৈঠক ও ১০নংআলিমাবাদ মাছকাজিরচর বাজার পথসভ মধ্যে দিয়ে । এতে কয়েক হাজার জনতার উপচে পড়া ভীড়ে পংকজ নাথ সহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মী বক্তব্য রাখেন।
বক্তব্যে পংকজ নাথ বলেন, বিগত দিনে যেমন মেহেন্দিগঞ্জ মানুষের পাশে ছিলাম, আমি আপনাদের ভাই, আপনার সন্তান, আমার পূর্বপুরুষে জন্মস্হানে থেকে নির্বাচনে প্রচার শুরু করলাম এই ইউনিয়নে আমার জন্মস্হান বিগত দিনেও আপনাদের পাশে ছিলাম আগামী দিন গুলোতেও আপনাদের পাশে থেকে এই অঞ্চলের উন্নয়নের কাজ করে যেতে চাই, ঈগল প্রতীক নিয়ে আসছি এবার আপনাদের কাছে, আপনাদের ভোটে জয়যুক্ত হয়ে মেহেন্দিগঞ্জের মানুষের দুঃখ ও দূর্দশা দূর করার লক্ষ্যে আমি কাজ করতে চাই।
পথসভা বক্তব্য রাখেন ০৫ নং সদর ইউনিয়নে চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন আহমেদ বলেন, পংকজ নাথ বিগত দিনে মেহেন্দিগঞ্জের মানুষের কথা ভেবেছে, এবারও সময় এসেছে তাকে আবার সুযোগ করে দেওয়ার জন্য, যাতে করে সে এলাকার মানুষের কথা ভাবতে পারে, বরিশালের ০৪ আসনের উন্নয়ন করতে পারে, আপনাদের কাছে অনুরোধ থাকবে, ঈগল মার্কায় ভোট দিয়ে পংকজ নাথ কে জয়যুক্ত করবেন, এবং শেখ হাসিনার হাত কে শক্তিশালী করবেন।
এছাড়া উঠান বৈঠক ও পথসভায় আরো বক্তব্য রাখেন সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ সালাউদ্দিন বেপারি, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক সুমন ফরাজী।
শ্রীপুর ইউনিয়নের উঠান বৈঠক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ হারুন অর রশিদ মোল্লা , এবং আলীমাবাদ পথসভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক শেখ শহিদুল ইসলাম। উঠান বৈঠক পবিত্র কোরআন খানি পাঠ করেন স্হায়ী আ’লীগ নেতা মোঃ শহিদুল ইসলাম চকিদার, ও পথসভায় স্হানীয় আ’লীগ যুগ্না আহবায়ক মোঃ জামাল হোসেন হাওলাদার, ইউপি সদস্য মোঃ সবুজ হাওলাদার, ইউনিয়ন আওয়ামী যুবলীগ আহবায়ক আবুল আকন।
উক্ত পথসভা ও উঠান বৈঠক সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সোহেল পাটোয়ারী।
উক্ত পথসভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারচর ০৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ মনির জমাদ্দার, স্বেচ্ছাসেবক লীগ নেতা মতিন শিকদার সহ স্থানীয় নেতাকর্মী।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ