শিরোনাম

| |

জাতীয় সংসদ নির্বাচনি এলাকা ১১৭ (ভোলা-৩) আসনে ৫ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 30, 2023 8:21 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার লালমোহন, ভোলা:ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন সংসদীয় আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। সকাল সাড়ে ১১টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতীতে ফুল দিয়ে লালমোহন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর হাতে মনোনয়ন ফরম জমা দেন আওয়ামী লীগের প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন। এর পরে ফরম জমা দেন জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীকের) মনোনিত প্রার্থী মাওঃ কামাল উদ্দিন ও বাংলাদেশ কংগ্রেস (ডাব প্রতীকের) আলমগীর। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফরম জমা দেন আওয়ামী লীগের সাবেক এমপি মেজর (অবঃ) জসিম উদ্দিন ও এমপি শাওনের সহধর্মীনি ফারজানা চৌধুরী রত্না। এদের মধ্যে কেবলমাত্র মেজর (অবঃ) জসিম উদ্দিন জেলা রিটার্নিং অফিসারে কাছে ফরম জমা দেন।

লালমোহনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন এই আসনের আওয়ামী লীগের এমপি প্রার্থী নূরুন্নবী চৌধুরী শাওন এর সহধর্মীনি ফারজানা চৌধুরী রত্না। তিনি নিজে জমা না দিলেও তার পক্ষে প্রস্তাবকারী ও সমর্থনকারী এসে ফরম জমা দেন। তবে দুই স্বতন্ত্রপ্রার্থীর কেউই দলীয় কোন পদে নেই।
ভোলা-৩ লালমোহন ও তজুমদ্দিন নির্বাচনী আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের বাইরে জাতীয় পার্টি ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থীর মনোনয়ন ফরম জমা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার লালমোহনে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর কাছে জাতীয় পার্টির (লাঙ্গল প্রতীকের) মনোনয়ন ফরম জমা দেন মাও: কামাল উদ্দিন হাওলাদার। এবারই তিনি জাতীয় পার্টির মনোনয়ন পান। অপরদিকে বাংলাদেশ কংগ্রেস পার্টি (ডাব প্রতীকের) মনোনয়ন ফরম জমা দিয়েছেন আলমগীর নামে একজন। তার স্থায়ী ঠিকানা লালমোহন গজারিয়া কচুয়াখালী গ্রামে দেখালেও তিনি গাজীপুর সিটিতে থাকেন। এদিকে তৃণমূল কংগ্রেস থেকে এডভোকেট আরিফুর রহমান নামে একজন ফরম কিনলেও তিনি জমা দেননি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ