শিরোনাম
বরগুনা প্রতিনিধি:আমতলীতে বিএনপির উদ্দ্যোগে হরতাল ও অবরোধ সফল ও সার্থক করার লক্ষে মশাল মিছিল করেছেন আমতলী উপজেলা বিএনপিও সহযোগী সংগঠন।
গতকাল শনিবার রাত ৯ টার দিকে আমতলী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে মহাসড়কে আনোয়ার গাজির রাইসমিল হতে ছুরিকাটা পর্যন্ত এসে সমাপ্ত করেন।
মিছিলটি উপজেলা বিএনপির সদস্য সচিব মো: তুহিন মৃধার নেতৃত্বে করা হয়েছে।
দেশব্যাপি হরতাল ও অবরোধ সফল করার লক্ষে আমতলীতে মশাল মিছিল করার সময় উপস্থিত ছিলেন, আমতলী উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো: মেহেদী হাসান রাকিব,উপজেলা ছাত্রদলের আহবায়ক মো: সোয়েব ইসলাম হেলাল,পৌর ছাত্রদলের আহবায়ক মো: এনামুল হক সোহাগ,কলেজ ছাত্রদলের আহবায়ক রাজিব মৃধা,পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক রাজ আহসান মুছাসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।