শিরোনাম

| |

ভোলা-৩ আসন আওয়ামীলীগের মনোনয়নপত্র নিলেন মো. রাকিব হাসান সোহেল

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 19, 2023 6:49 PM
Print Friendly and PDF

লালমোহন (ভোলা) প্রতিনিধি:ভোলা-৩ (লালমোহন ও তজুমদ্দিন) আসনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. রাকিব হাসান সোহেল। আওযামীলীগের মনোনয়ন বিক্রির ২য় দিন রবিবার সকালে আওয়ামীলগের কেন্দ্রিয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তরুণ এ প্রার্থী।
মো. রাকিব হাসান সোহেল বলেন, আমি ও আমার পরিবার জন্মসূত্রে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত। আমি কবি নজরুল সরকারি কলেজের ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, ঢাকা মহানগর দক্ষিণের ছাত্রলীগের সহ-সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ সূত্রাপুর থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ আওয়ামীলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর কার্যনির্বাহী সদস্য পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি।

আমার জীবনটা কেটেছে আওয়ামীলীগের রাজনীতির সাথে। বর্তমানে আমি ঢাকা মহানগর দক্ষিণের কার্যনির্বাহী কমিটির সদস্য। আমার গ্রামের বাড়ী ভোলার লালমোহন উপজেলার লালমোহন ইউনিয়নে। আমার বাবা বর্তমানে লালমোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। বাবা চেয়ারম্যান এবং আমি ছাত্রলীগের কেন্দ্রিয় কমিটির সহসভাপতি থাকার সুবাধে ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন)বিশেষ ভাবে পরিচিত এবং এলাকার মানুষের জন্য নিরলসভাবে কাজ করেছি। সেই চিন্তা থেকে ভোলা-৩ আসনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন ফরম ক্রয় করেছি। আমি ভোলা-৩ আসন থেকে আওয়ামীলগের মনোনয়ন চাইব। মনোনয়নের বিষয়ে জননেত্রী শেখ হাসিনার সিদ্ধান্তই চুড়ান্ত। তিনি যে সিদ্ধান্ত দিবেন আমি তা মেনে নিব এবং শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করার জন্য আজীবন কাজ করে যাব।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 28, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ