শিরোনাম

৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:০২

শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবেনা- এমপি শাওন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৩ ১:৪৫ অপরাহ্ণ
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি:ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি জামাত সন্ত্রাসী জোটসহ দেশি বিদেশি সকল অপশক্তির জবাবে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতা রাখতে পুনরায় নৌকায় ভোট দেওয়ার বিকল্প নেই। মনে রাখতে হবে, স্বাধীনতা বিরোধী অপশক্তিকে কোন ভাবেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা ব্যাহতের ষড়যন্ত্র সফল হতে দেওয়া যাবেনা।তাই দেশ জাতির কল্যাণে তথা আমাদের দেশের স্বার্থে আবারো নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

শুক্রবার সকাল ১১ টায় লালমোহন পৌরসভা আওয়ামী লীগ ও পৌরসভা যুবলীগসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপি জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

লালমোহন পৌরসভা আওয়ামীলীগ আহবায়ক শফিকুল ইসলাম বাদলের সভাপতিত্বে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এমপি শাওন আরো বলেন, রাজপথে জনগণকে সাথে নিয়ে বিএনপি জামাতের নৈরাজ্য মোকাবেলা করা হবে। সংবিধান অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন অপশক্তির ষড়যন্ত্র নির্বাচন বানচাল করতে পারবে না। ভোলা-৩ আসন লালমোহন-তজুমদ্দিন একসময় ছিল সন্ত্রাসের অভয়ারন্য। এই সন্ত্রাসের জনপদকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে শান্তিতে রুপান্তরিত করেছি। এখানকার মানুষ এখন শান্তিতে বসবাস করছে। সন্ত্রাস, মাদক ও ইভটিজিংসহ সামাজিক অপরাধ বন্ধ হয়েছে। বিএনপি জামাতের নেতৃত্বে কিছু সুবিধাভোগী লোক এই জনপদকে অশান্তি করার চেষ্টা করছে। অশান্তি সৃষ্টি কারী যে হোকনা কেন জনগণকে সাথে নিয়ে তা কঠোর ভাবে মোকাবেলা করা হবে। পৌরসভা যুবলীগ সভাপতি কাউন্সিলর ফরহাদ হোসেন মেহেরের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মঞ্জু তালুকদার, আনম শাহজামাল দুলাল, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মোস্তফা মিয়া, পৌরসভা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছালমা জাহান বুলু, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, কাউন্সিলর ঈমাম হোসেন হাওলাদার, কাউন্সিলর এহসানুল হক ফরিদ, পৌরসভা যুবলীগ সম্পাদক আমিনুল ইসলামসহ বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
March 6, 2026
Fajr 5:01 am
Sunrise 6:12 am
Zuhr 12:09 pm
Asr 4:24 pm
Maghrib 6:06 pm
Isha 7:18 pm
Dhaka, Bangladesh
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ