শিরোনাম
রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃবাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাবেক সাধারণ-সম্পাদক বরিশাল-৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনের সাংসদ সদস্য পংকজ নাথ শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ভিবিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।
হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন করার প্রত্যয় জানিয়ে ২৪ অক্টোবর মঙ্গলবার দিনব্যাপী
মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নসহ পৌরসভার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং পুজা মন্ডপের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ সর্তক অবস্থায় থেকে দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেন।
পূজা মন্ডপ পরিদর্শন কালে তিনি সাংবাদিকদের জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা বাংলাদেশ আওয়ামী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছেন। দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে তিনি সকল হিন্দু ধর্মালম্বীদের মধ্যে শারদীয় দূর্গা পূজার শুভেচ্ছা বার্তা পৌছে দিয়েছেন।
মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন দূর্গাপুজা মন্দির পরিদর্শন কালে সংসদ সদস্য পংকজ নাথ তার বক্তব্যে বলেন, সম্প্রীতির বন্ধনে উৎসবমুখর হোক সবার জীবন। অন্যের মঙ্গল কামনাতেই শান্তির পরম পথ প্রশস্ত। দূর্গাপুজা বাঙালির মহামিলন ও সম্প্রীতির উৎসব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশ ও জাতির সমৃদ্ধি ও শান্তি কামনা করেন পংকজ নাথ এমপি। মঙ্গলবার দুপুরে মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান মনির হাওলাদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বাদল কৃষ্ণ পাল, সাধারণ সম্পাদক মনোজ দেবনাথ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা,পৌর কাউন্সিলর মনির জমদ্দার, সাইফুল ইসলাম বেপারি, সংরক্ষিত কাউন্সিলর মিতা রানী গুহ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।