শিরোনাম

| |

লালমোহনে যুব মহিলা লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 22, 2023 6:46 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি ::আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিতের লক্ষে ভোলার লালমোহনে উন্নয়ন শোভাযাত্রা ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২অক্টোবর) সকালে বাংলাদেশ যুব মহিলা লীগ, লালমোহন উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত দেশরত্ন শেখ হাসিনার উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

সজীব ওয়াজেদ জয় ডিজিটাল পার্ক মাঠের সামনে থেকে শোভাযাত্রাটি বের হয়ে উত্তর বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন্নাহার সুমির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিরিন আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত শান্তি সমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম মঞ্জু তালুকদার জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক রেহানা ইসলামসহ যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ