শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জে শেখ রাসেল দিবস উদযাপিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 18, 2023 11:32 PM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:মেহেন্দিগঞ্জে আজ ১৮ ইং অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পংকজ নাথ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিশু শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা। কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে । তারপর তিনি আরো বলেন ১৫ ই আগষ্টের হত্যাকারী ও তাদের দোসরদের বিচার চাই।

শেখ রাসেল দিবস উপলক্ষে বুধবার সকালে সাংসদ পংকজ নাথ তার নেতৃত্বে উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা নিবেদন,শেষে বর্ণাঢ্য র‌্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় মিলিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আনিসুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি মোঃ তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল, থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শাহে আলম বয়াতি, বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র সরকার, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের উপাধ্যক্ষ শহীদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ বোরহান উদ্দিন মোল্লা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ মাহামুদুল হাসান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান বাহাউদ্দীন ঢালী, ইউপি চেয়ারম্যান সামছুল বারী মনির, পৌর কাউন্সিলর সোহেল মোল্লা,পৌর কাউন্সিলর মনির জমদ্দার,পৌর কাউন্সিলর আলী আব্দুল্লাহ দোলন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ