শিরোনাম

| |

লালমোহনে শেখ রাসেল দিবস উদযাপিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: October 18, 2023 11:27 PM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি:ভোলার লালমোহনে ১৮ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেল এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। এসময় তিনি বলেন, শিশু শেখ রাসেলকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা। কিন্তু তাদের সেই অপচেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। শহীদ শেখ রাসেল আজ বাংলাদেশের শিশু-কিশোর, তরুণ, শুভ বুদ্ধিবোধসম্পন্ন মানুষদের কাছে পরম আদরের নাম। লালমোহন উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, মাসুমা বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইমরান-মাহমুদ ডালিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়বুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, প্র্থমিক শিক্ষা অফিসার আকতারুজ্জামান মিলন, একাডেমিক সুপার ভাইজার মদন মোহন মন্ডলসহ আরও অনেকে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ