শিরোনাম

| |

বরিশাল সদর উপজেলার ১০ ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ঘোষণা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 25, 2023 5:45 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর উপজেলার দশটি ইউনিয়ন ছাত্রলীগের কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের কার্যকরী কমিটির জরুরী সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- বাংলাদেশ ছাত্রলীগ বরিশাল সদর উপজেলা শাখার কার্যকরী কমিটির জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত রাখার লক্ষ্যে স্মাট বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশ ছাত্রলীগ ১নং রায়পাশা কড়াপুর, ২নং কাশিপুর, ৩নং চরবাড়িয়া, ৪নং শায়েস্তাবাদ, ৫নং চরমোনাই, ৬নং জাগুয়া, ৭নং চরকাউয়া, ৮নং চাঁদপুরা, ৯নং টুংগিবাড়িয়া, ১০নং চন্দ্রমোহন ইউনিয়ন কমিটি মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করা হলো।

সাধারণ সম্পাদক আশিকুর রহমান বলেন- সংগঠনকে গতিশীল ও সুসংগঠিত রাখার লক্ষ্যে স্মাট বাংলাদেশ বিনির্মানে সদর উপজেলার সকল ইউনিয়ন কমিটি বিলুপ্তি ঘোষনা করা হয়েছে। পাশাপাশি নতুন কমিটি দেয়ার প্রস্তুতি চলছে। এতে করে সাংগঠনিক কার্যক্রম আরো বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ