শিরোনাম

| |

রাজাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নারীর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 20, 2023 12:41 AM
Print Friendly and PDF

 

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে চার সন্তানের জননী রুমা আক্তার নামে এক নারীর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শুক্তাগর ইউনিয়নের দক্ষিন নারিকেল বাড়িয়া গ্রামে ওই নারীর বসতঘরে এ ঘটনা ঘটে। রুমা স্থানীয় মো. রবিউল ইসলামের স্ত্রী ও উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া গ্রামের মো. ইউনুস এর মেয়ে। বিষয়টি নিশ্চিত করছেন রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল।

পুলিশ স্থানীয়রা জানায়, রুমা তার ৪ সন্তান নিয়ে একাই ঘরে বসবাস করতো। স্বামী রবিউল কর্মের তাগিদে রাজাপুরের বাইরে থাকে। দুই বছর আগে নতুন ঘর তোলে সেখানে বসবাস করতেন। ঘরের বিদ্যুতের লাইন সচল থাকলেও ওয়্যারিং করা ছিল না। ফ্যান চালাতে গেলে আগে থেকে ছুটে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হলে তা দেখে রুমার সারে তিন বছরের ছেলে দৌড়ে দাদার ঘরে গিয়ে বলে। তখন সবাই এসে মেঝেতে পরে থাকতে দেখে তুলে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে রাজাপুর থানার ওসি তদন্ত ফিরোজ কামাল বলেন, হাসপাতাল থেকে লাশ নিয়ে আসা হয়েছে। মৃত নারীর বাবা মায়ের সাথে কথা বলে পরবর্তী ব্যাবস্থা নেয়া হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 26, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ