শিরোনাম

| |

বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু’কে আওয়ামী লীগের এমপি হিসাবে দেখতে চায় বাকেরগঞ্জবাসী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 19, 2023 2:09 PM
Print Friendly and PDF

বাকেরগঞ্জ প্রতিনিধি।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ বাকেরগঞ্জ সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টানা তৃতীয় বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু’কে আওয়ামী লীগের এমপি হিসাবে দেখতে চায় বাকেরগঞ্জ উপজেলাবাসী।

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বারবার নির্বাচিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু দীর্ঘ সময় ধরে উপজেলা আওয়ামী লীগের দলীয় সকল সাংগঠনিক কর্যক্রমে উপস্থিত থেকে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সাথে সবসময় যোগাযোগের মাধ্যমে আজ তার অক্লান্ত চেষ্টায় ও পরিশ্রমের কারণে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন হিসাবে পরিনত হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় থাকলেও বরিশার-৬ বাকেরগঞ্জে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের দলীয় কোন এমপির দেখা মেলেনি। সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ মাসুদ রেজা নৌকা প্রতীকের এমপি ছিলেন। তার মৃত্যুর পরে আজ পর্যন্ত বাকেরগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ দলীয় কোনো এমপি পায়নি আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সরকারের সিদ্ধান্ত অনুয়ায়ী উপজেলা পরিষদের নির্বাচনের মাধ্যমে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু নৌকা প্রতীক নিয়ে বারবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এবং দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দীর্ঘ সময় সুনামের সাথে তার দায়িত্ব পালন করেছেন। তিনি তার উপজেলায় আওয়ামী লীগের সকল নেতাকর্মীদের সুখ দুঃখে সবসময় পাশে থেকে খোঁজ খবর নিয়ে থাকেন। আওয়ামী লীগের দলীয় বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে এবং নেতাকর্মীদের বিপদে যখন যতটুকু সম্ভব হয়েছে ব্যক্তিগত ভাবে আর্থিক সহোযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি সক্রিয় ভাবে রাজনৈতিক মাঠে আসার আগে থেকেই বাংলাদেশের মধ্যে একজন প্রতিষ্ঠিত গার্মেন্টস ব্যবসায়ি। তার রাজনৈতিক জীবনে প্রবেশের আগে থেকেই তিনি বাকেরগঞ্জের অসহায় মানুষের মধ্যে নিজস্ব তহবিল থেকে বিভিন্ন সময় সাহয্য সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন।

বাকেরগঞ্জে একাধিকবার উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তিনি, অথচ রাজনৈতিক পরিচয় দিয়ে দলের নাম ভাঙ্গিয়ে অথবা ক্ষমতার প্রভাব খাটিয়ে কোন প্রকার অনৈতিক কর্মকান্ডের সাথে জড়িত এমন কোন অভিযোগ পাওয়া যায়নি তার দীর্ঘ রাজনৈতিক জীবনে। তিনি সবসময় অপরাধ এবং অপরাধী মূলক কর্মকান্ড থেকে বিরত রয়েছেন।

বাংলাদেশ আওয়ামী লীগ সরকার টানা তিনবার ক্ষমতায় থাকাকালীন তিনি বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যানের দায়িত্বে থাকলেও কোন প্রকার দূর্নীতি স্পর্শ করতে পারেনি তাকে।

আওয়ামী লীগ সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডের মাধ্যমে দলীয় ভাবমূর্তি রক্ষার্থে তিনি তার দায়িত্ব পালনে নিরলস চেষ্টা করে যাচ্ছেন। তিনি তার দায়িত্ব পালনের স্বচ্ছতার মাধ্যমে বরিশাল জেলার মধ্যে শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বাকেরগঞ্জ উপজেলার রাজনৈতিক মহল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের মতামতে তারা বলেন, বাকেরগঞ্জের রাজনৈতিক ইতিহাসে সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ মাসুদ রেজা এবং বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু এই দুইজন মানুষের মত সৎ ও ভালো মানুষ আমরা আর ভবিষ্যতে পাবো কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। আমাদের বাকেরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য মরহুম সৈয়দ মাসুদ রেজা’র স্থানে যোগ্য উত্তরসূরী কর্মীবান্ধব ও দানবীর সাদা মনের মানুষ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু।

বাকেরগঞ্জের বিভিন্ন ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যান এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, শামসুল আলম চুন্নু একজন সাংগঠনিক ও নিরহংকারী স্পষ্টবাদী ভালো মনের মানুষ। রাজনৈতিক নেতা ও জনপ্রতিনিধি হিসাবে তিনি অন্যদের চেয়ে একটু ব্যতিক্রম প্রকৃতির পরোপকারী মনের একজন মানুষ। বরিশাল-৬ বাকেরগঞ্জ সংসদীয় আসনে বর্তমান সময়ে তার মত একজন পরোপকারী সৎ যোগ্য প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের এমপি হিসাবে দায়িত্ব পেলে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল ও আধুনিক বাকেরগঞ্জ গড়তে দেশের ও সাধারণ জনগণের স্বার্থে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি।

বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চুন্নু সাংবাদিকদের জানান, আমি একজন আওয়ামী পরিবারের সন্তান এছাড়াও দীর্ঘ প্রায় তিন যুগ ধরে সক্রিয়ভাবে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আমি আমার সাধ্যমত দলের দুঃসময় থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আওয়ামী লীগ দলীয় সকল কার্যক্রমে উপস্থিত থেকে আমার সমর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে সরকারি বরাদ্দ ছাড়াও আমার বাকেরগঞ্জ উপজেলার মানুষের ভাগ্য উন্নয়নের জন্য ব্যাক্তিগত ভাবে তাদের যতটুকু পেড়েছি সাহায্য সহযোগিতা করেছি। আমি চাই যতদিন বেঁচে আছি আমরা দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে সাধারন মানুষের সেবার মাধ্যমে জীবনের শেষ নিঃশ্বাস টুকু ত্যাগ করবো।

তিনি আরো বলেন, বাংলাদেশ আওয়ামী সরকার টানা তৃতীয়বার ক্ষমতায় থাকাকালীন সময় সমগ্র বাংলাদেশে ব্যাপক উন্নয়ন হলেও আমাদের স্থানীয় আওয়ামী লীগের দলীয় এমপি না থাকায় তেমনি কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। আমি বাংলাদেশ আওয়ামী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ করবো। বরিশাল-৬ বাকেরগঞ্জ একটি অবহেলিত উন্নয়ন বঞ্চিত উপজেলা। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে বাকেরগঞ্জ থেকে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে, সাধারণ জনগণের ভোটের মাধ্যমে জয়লাভ করে বাকেরগঞ্জ উপজেলা বাসির ভাগ্য উন্নয়নের পরিবর্তন ঘটাব এবং আধুনিক মডেল বাকেরগঞ্জ উপজেলা গড়বো ইনশাল্লাহ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ