শিরোনাম

| |

কাউখালীতে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শোক দিবস উপলক্ষে দোয়া – মোনাজাত অনুষ্ঠিত হয়

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 30, 2023 6:43 PM
Print Friendly and PDF

কাউখালীতে উপজেলা প্রতিনিধি ::পিরোজপুরের কাউখালী উপজেলায় যথার্থ মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সদর উপজেলার ৪নং চিড়াপারা-পারসাতুরিয়া ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া – মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কাউখালী উপজেলা আওয়ামীলীগের নির্দেশনায় ৪নং ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে পুরো দিনটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্টের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্বরণ করে এলাকাবাসী। পাশাপাশি ৩ হাজার মানুষের জন্য ভোজনের ব্যবস্থা করা হয়।

এসময় অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রাকিব উদ্দিন পাভেলের সঞ্চালনায় ,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও অত্র ইউনিয়নের কৃতী সন্তান জনাব ইসহাক আলী খান পান্না মহোদয়। এছাড়াও
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মহিউদ্দিন মহারাজ, ভান্ডারিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র ফাইজুর রশিদ জোমাদ্দার , কাউখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এ কে এম আব্দুস শহীদ, বিপ্লবী সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও জেলা মহিলা পরিষদের সভাপতি কাজী রুহিয়া বেগম হাসি,সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন তালুকদার, সহ সভাপতি মাসুদ খান, সহ সভাপতি বাবু সুনীল কুন্ডু,সহ সভাপতি মাহমুদ খান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমিনুল রশীদ মিল্টন, যগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রেবেকা শাহিন চৈতি, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মৃদুল আহমেদ সুমন, সাংগঠনিক সম্পাদক ও ৪নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ লাইকুজ্জামান মিন্টু, সাংগঠনিক সম্পাদক বাবলু জমাদ্দারসহ অন্যান্য আওয়ামীলীগ, যুবলীগ, ওয়ার্ড আওয়ামীলীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শোক সভায় আওয়ামী লীগের নেতারা বলছেন, পিরোজপুর ২ আসনের মাটি, আওয়ামীলীগের ঘাঁটি, তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনটি নৌকা মার্কার বিজয় করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চান। বক্তার আরো বলেন, বাংলাদেশ কে নিয়ে দেশ-বিদেশে অনেক ষড়যন্ত্র হচ্ছে। তাই সকলকে সতর্ক থেকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 5, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ