শিরোনাম

| |

উজিরপুরের বামরাইলে জাতীয় শোক দিবস পালিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 27, 2023 1:29 AM
Print Friendly and PDF

 

মোঃ জুনায়েদ খান সিয়াম,উজিরপুর প্রতিনিধি :বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইলে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন করা হয়। এ উপলক্ষে ২৬ আগস্ট শনিবার বিকেল ৪ টায় বামরাইল অনাথ বন্ধু মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ সালাম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মুহম্মদ আনিচুর রহমান , প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এ্যাড : তালুকদার মো: ইউনুস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বরিশাল ২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম, সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযাদ্ধা হাবিবুর রহমান খান,কেন্দ্রীয় আওয়ামীলীগের উপ কমিটির সদস্য ফাইয়াজুল হক রাজু, সংরক্ষিত মহিলা সংসদ সদস্য এডভোকেট সৈয়দা রুবিনা আক্তার মিরা ,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মজিদ শিকদার বাচ্চু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এস জামাল হোসেন, উজিরপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, বানারীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক , উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আওয়ামী লীগের অন্যতম নেতা এডভোকেট সালাউদ্দিন আহমেদ শিপু, বামরাইল ইউনিয়ন ইউনিয়ন চেয়ারম্যান ইউসুব হাওলাদার , উপজেলা শ্রমিকলীগের সভাপতি রফিকুল ইসলাম শিপন মোল্লা, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আসাদুজ্জামান সজীব শরীফ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মিঠু, এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা উজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি খানম , উপজেলা ছাত্রলীগের সভাপতি অসীম ঘরামী, । এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির । অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ