শিরোনাম

| |

কাউখালীতে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে  আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 24, 2023 3:53 PM
Print Friendly and PDF

পিরোজপুর প্রতিনিধি:স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার আমরাজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ বুধবার বিকালে আমরাজুড়ী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমরাজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শাহজামাল তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক ইসাহাক আলী খান পান্না, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহারাজ, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি তালুকদার মোঃ দেলোয়ার হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহাজাদী শাহীন রেবেকা চৈত্রী, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আঃ আউয়াল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইউনুস খান ।

সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। পরে সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।

বার্তা প্রেরক
সৈয়দ বশির আহম্মেদ
পিরোজপুর।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ