শিরোনাম

| |

আ.লীগকে নেতৃত্বশূন্য করতেই ২১ আগস্টের গ্রেনেড হামলা: এমপি শাওন

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 22, 2023 1:45 AM
Print Friendly and PDF

মুশফিক হাওলাদার ভোলা প্রতিনিধি ::আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সর্বোচ্চ নেতাদের হত্যার মাধ্যমে দলটিকে নেতৃত্বশূন্য করতেই বিএনপি-জামায়াত জোট সরকার ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছিল বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।

সোমবার সকালে ভোলার লালমোহনে বাংলাদেশ আওয়ামী লীগ, উপজেলা ও পৌরসভা শাখা এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
এ সময় শাওন ২১ আগস্টের হামলা মামলার রায় দ্রুত কার্যকর করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

পরে গ্রেনেড হামলায় নিহতদের খুনিদের অবিলম্বে ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ, আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আ.ন.ম. শাহ জামাল দুলাল প্রমুখ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ