শিরোনাম

| |

ঝালকাঠিতে পুলিশের উপর হামলার অভিযোগে জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আটক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: August 12, 2023 1:19 AM
Print Friendly and PDF

ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠিতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক পুলিশ সদস্যকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন (ওরফে সায়মন) । বৃহস্পতিবার রাত আনুমনিক ৯টার দিকে জেলা পুলিশ লাইন্স এর ২০ গজের মধ্যে শহরের জেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য মোঃ আলাউদ্দিনকে (৩২) প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেয়া হলেও গুরুত্বর অবস্থায় পরে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলাউদ্দিন জেলা পুলিশ লাইন্সের যানবাহন শাখায় কর্মরত। হামলায় অভিযুক্ত জেলা ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনকে (২৮) পুলিশ রাতে আটক করতে সক্ষম হয়েছে। সে শহরের কৃষ্ণকাঠি এলাকার আঃ খালেকের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে আলাপকালে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে মো: আলাউদ্দিন ও আকরাম হোসেন নামের দুই পুলিশ সদস্য,জেলা পরিষদের সামনে চায়ের দোকানে রুটি-সবজি খাচ্ছিলেন। খাবারে লবণ কম হওয়া নিয়ে চায়ের দোকানির সঙ্গে পুলিশ সদস্য আলাউদ্দিনের তর্ক হয়। সেখানে উপস্থিত জেলা ছাত্রলীগ সহসভাপতি রুহুল আমীন সায়মন চা দোকানির পক্ষ নিয়ে পুলিশ সদস্য দুজনের সঙ্গে বাকবিতন্ডা শুরু করে।

একপর্যায়ে ছাত্রলীগ নেতা সায়মন দোকানে থাকা জ্বালানি কাঠ উঠিয়ে সরাসরি পুলিশ সদস্য আলাউদ্দিনের মাথায় আঘাত করেন। এতে তাঁর মাথায় রক্তাক্ত জখম হলে সাথের পুলিশ সদস্য আকরামসহ স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে রাতেই তাঁকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। অন্যদিকে পুলিশ অভিযান চালিয়ে কৃষ্ণকাঠি এলাকা থেকে ছাত্রলীগ নেতা রুহুল আমীন সায়মনকে আটক করে।

এ ঘটনায় জেলা পুলিশ লাইন্স এর কনেষ্টবল আকরাম হোসেন বাদী হয়ে অভিযুক্ত জেলা ছাত্রলীগ নেতা সায়মনকে আসামী করে পুলিশ এ্যাসল্ট, সরকারী কাজে বাধা দানের অভিযোগে থানায় মামলা নং-০৯, দ:বি: ১৮৬,৩৩২,৩৩৩,৫৫৭ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেছে। শুক্রবার বিকালে তাকে উক্ত মামলায় আদালতে সোপর্দ করলে জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরন করা হয়েছে বলে সদর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই সাখাওয়াত জানিয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাসুদ জানায়, তিনি সংগঠনিক কাজে ঢাকায় অবস্থান করছে। তাই ছাত্রলীগের সহসভাপতি রুহুল আমীন ওরফে সায়মনের আটকের প্রকৃত কারন জানতে পারিনি। তবে এ ব্যাপারে মামলার কপি হাতে পেলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে ঝালকাঠি সদর থানার অফিসার ইনর্চাজ মো: নাসির উদ্দিন সরকার বলেন, জেলা পুলিশ লাইন্স এর ২০ গজের মধ্যে এ ঘটনা ঘটে। আসামীকে রাতেই অভিযান চালিয়ে আটক করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ