শিরোনাম
মোঃ হাসনাইন আহমেদ,ভোলা ।।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ভোলায় শারীরিক প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন ভোলা জেলা যুবলীগ।
শনিবার (৫ই আগস্ট) বিকেলে ভোলা শহরের উকিল পাড়া শান্ত নীড়ে জেলা যুবলীগের আয়োজনে প্রায় অর্ধ শতাধিক অসহায় শারীরিক প্রতিবন্ধীদের এই হুইল চেয়ার বিতরণ করা হয়।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিনিয়র অর্থনীতিবিদ ড.আশিকুর রহমান শান্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে এই হুইল চেয়ার বিতরণ করেন।
এসময় ড.শান্ত বলেন, রাজনীতি তে অনেকটা সময় কেটে যায় একে অপরের সমালোচনা করতে করতে। কিন্তু সাধারণ মানুষের পাশে থাকার যে ইচ্ছে, যে কর্মসূচি টা প্রয়োজন সেই সাধারণ মানুষের পাশে থাকতে পারলে খুব ভালো লাগে। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা মানুষের পাশে থেকে রাজনীতি করে, তার জীবনের লক্ষ্য ছিলো সাধারণ মানুষের মুখে হাসি ফুটানো। তিনি তার শাসনামলে পঙ্গু ভাতা, বিধবা ভাতা, বয়স্ক ভাতা সহ সকল ধরনের গরিব বান্ধব কর্মসূচী গ্রহণ করেছেন। ১৯৪৯ সালে যখন বঙ্গবন্ধু আওয়ামিলীগ প্রতিষ্ঠিত করেন, তার প্রধান লক্ষ্য থাকে গরিবের গনতন্ত্র প্রতিষ্ঠা করা।