শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জ পৌর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 16, 2023 1:56 AM
Print Friendly and PDF

রাকিব খান মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মেহেন্দিগঞ্জ পৌর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটির সভাপতি মোঃ শহীদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ তাজেম আলী লিটন, সাধারণ সম্পাদক ওমায়ের আহমেদ রুবেল,এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল হোসেন তালুকদার,মোঃরোমান হোসেন জমদ্দার সহ ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

চলতি বছরের ২৩ই ফেব্রুয়ারী বিকেল ৩ টায় পাতারহাট মুক্তিযোদ্ধা পার্ক মাঠে ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে মেহেন্দিগঞ্জ পৌর কৃষক লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার কথা উল্লেখ করে নেতৃবৃন্দরা বলেন, বাংলাদেশ কৃষক লীগ একটি শক্তিশালী সংগঠন, শেখ হাসিনার হাত কে শক্তিশালী করার জন্য কৃষক লীগ একটি গুরুত্বপূর্ণ ইউনিট, তৃণমূল পর্যায়ে আমাদের নেতাকর্মীদের আস্থার প্রতীক এই কৃষক লীগ।

উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে’র সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি এ্যাডঃ সাইফুল আলম গিয়াস।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডঃ মনসুর আহমেদ এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাব আহমেদ। আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি খোরশেদ আলম ভূলু, আব্দুল জব্বার কানন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা কৃষক লীগের সদস্য ইদ্রীস আলী বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি রফিকুল ইসলাম টেনু, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, এস এম আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, সরদার সাইফুল ইসলাম, সিরাজ উদ্দিন আহমেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি শংকর চন্দ্র দে, ও সাধারণ সম্পাদক এইচ এম নোমান , সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক উপজেলা কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুল মোর্শেদ রবিন সহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সাধারণ সম্পাদক শাহাব আহমেদ পৃথক পৃথক বক্তব্যে বলেন, মেহেন্দিগঞ্জ উপজেলায় কৃষক লীগ একটি শক্তিশালী সংগঠন, আপনাদের সবার উদ্যমী মনোভাবের কারনে কৃষক লীগ আরো জনপ্রিয় হয়ে উঠছে তৃণমূল পর্যায়ে। তাই সবার প্রতি আহবান থাকবে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে আসেন, কৃষক লীগের পতাকা তলে আসেন।

প্রধান অতিথির বক্তব্যে এড. মনসুর আহমেদ বলেন, বাংলাদেশ কৃষকলীগ একটি সুসংগঠিত সংগঠন, মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষক লীগ বিগত দিনে সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ভাবে করে আসছিলো, এবং আগামী দিন গুলোতেও এ কমিটির সদস্যগণ জোরালো ভূমিকা পালন করবে বলে আশাবাদী।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ