শিরোনাম

| |

নারী ক্ষমতায়ন ও নারী জাগরণের জন্য ই সভাপতি হবেন তামীমাঃ তৃণমূল আওয়ামীলীগ

প্রকাশিত: December 19, 2022 10:58 PM
Print Friendly and PDF

গলাচিপা উপজেলা প্রতিনিধিঃপটুয়াখালী জেলাধীন, গলাচিপা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে সম্পন্ন হলো বাংলাদেশ আওয়ামীলীগের ইউনিয়ন পর্যায়ের ত্রি-বার্ষিকী সম্মেলন।

এখন প্রত্যেক ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগ চেয়ে আছে উপজেলা আওয়ামীলীগ নেতাকর্মীদের দিকে, কে হবেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক তা দেখার জন্য।

গলাচিপা উপজেলায় পৌর শাখা নিয়ে মোট ১৪ টি সম্মেলন সফল ভাবেই সম্পন্ন হয়। এই ১৪ টির মাঝে শুধু বকুলবাড়িয়া ইউনিয়নে সভাপতি পদ প্রার্থী হয় একজন সাহসী নারী।

তিনি মিসেস তামীমা মাহবুব মুন্নী, বকুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের বাতিঘর জনাব মাহবুবর রহমান হাওলাদারের সহধর্মিণী।

বকুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ ত্রি-বার্ষিকী সম্মেলনে তিনি ৬ হাজারের অধিক লোকের বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন।

বকুলবাড়িয়া ইউনিয়নে তৃণমূল আওয়ামীলীগের কাছে তামীমা মাহবুব মুন্নীর জনপ্রিয়তা আকাশচুম্বী। তার মিছিলে প্রায় ৩ হাজার মহিলা যোগদান করেছিলো। এতো অধিক মহিলা গলাচিপা উপজেলার কোন ইউনিয়নে হয় নাই এমনটাই সম্মেলনের বক্তব্যে বলেছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি জনাব সন্তোষ কুমার দে সাহেব।

গলাচিপা উপজেলা কৃষকলীগের সদস্য এবং বকুলবাড়িয়া ইউনিয়ন কৃষকলীগের সদস্য সচিব এস এম সাইফুদ্দিন সালেহী-
তিনি বলেন, গলাচিপা উপজেলা আওয়ামীলীগ যদি নারী ক্ষমতায়নে বিশ্বাস করেন এবং নারী জাগরণের ধারাকে অব্যহত রাখতে চান তাহলে বকুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সর্বাধিক জনপ্রিয় নেত্রী তামীমা মাহবুব মুন্নী কে অবশ্যই সভাপতি নির্বাচিত করবেন বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, যদি তামীমা মাহবুব মুন্নী সভাপতি না হয় তাহলে নারী ক্ষমতায়ন কে অবমূল্যায়ন করা হবে যা জননেত্রী শেখ হাসিনার আদর্শের পরিপন্থী
এবং এটাই হবে গলাচিপা উপজেলায় নারী জাগরণের অন্তরায়, এরকম বিশাল ভুল সিদ্ধান্ত জননেত্রী শেখ হাসিনার আদর্শে বিশ্বাসী উপজেলার কোন নেতা ই করবে না আমার বিশ্বাস।

অত্র ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী, বিরোধী দলের নেতা একজন নারী, মাননীয় স্পিকার একজন নারী। আমরাও আমাদের ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হিসাবে একজন নারীকেই দেখতে চাই।

অত্র ইউনিয়নের সকল মহিলাদের উপজেলা আওয়ামীলীগের কাছে প্রানের দাবি, তামীমা মাহবুব মুন্নী আপাকে সভাপতি হিসাবে দেখতে চাই, ইতিপূর্বে অনেক পুরুষ সভাপতি দেখেছি তাদের সামনে আমরা মনের কথা খুলে বলতে পারি নাই, এবার নারী সভাপতি হলে আমাদের জন্য ভালো হবে। তিনি আমাদের মনের কষ্ট বুঝতে পারবেন এবং তাকে সব সময় পাশে পাবো।

বকুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ, সকল নারী সমাজ সহ সর্বস্তরের জনগণ ই তামীমা মাহবুব মুন্নী কে সভাপতি হিসাবে দেখতে অপেক্ষায় আছেন।

অত্র ইউনিয়নের সকাল নারী, পুরুষ সহ তৃণমূল আওয়ামীলীগের আশা পুরন করতে বকুলবাড়িয়া ইউনিয়নে তামীমা মাহবুব মুন্নীকে সভাপতি নির্বাচিত করার বিকল্প নাই এমনটাই মনে করেন বকুলবাড়িয়া ইউনিয়ন তৃণমূল আওয়ামীলীগ।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ