শিরোনাম

| |

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা জয়ী করুন- আসম ফিরোজ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: December 10, 2022 6:51 PM
Print Friendly and PDF

পটুয়াখালী বাউফল প্রতিনিধি :: পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের মাজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় স্হানীয় নেতাকর্মী ও সাধারণ জনগনের অংশগ্রহনে কর্মীসমাবেশ জনসভায় রুপান্তরিত হয়।

জনসভায় বাউফল উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মোঃ শাহজাহান সিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, পটুয়াখালী-২ আসনের সাংসদ আসম ফিরোজ।

বক্তব্যে তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন। আগুন সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ করতে এবং দেশের উন্নয়নেরর স্বার্থে তিনি জনগনকে আবারো নৌকা মার্কাকে জয়ী করতে বলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ভাইস- চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খান। বাউফল উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ সামসুল আলম মিয়া। উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আনিচুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহীম ফারুক। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন হাওলাদার, সূর্যমনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বাচ্চু, নওমালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল বিশ্বাস,
উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও কালাইয়া
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এসএম হাজি ফয়সাল আহমেদ মনির মোল্লা, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ শিকদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মদনপুরা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ মোশারেফ হোসেন।

জনসভায় উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ