শিরোনাম
মোঃ শাহিন আলম পটুয়াখালী জেলা প্রতিনিধি ::পটুয়াখালী জেলা ছাত্রলীগের নব গঠিত কমিটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম ঢাকা থেকে গাড়িতে করে পটুয়াখালী আসার পথে ফুলে ফুলে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন। বিভিন্ন উপজেলা থেকে ছাত্রলীগের নেতারা মোটরসাইকেল করে এই সংবর্ধনা অনুষ্ঠানে এসেছেন।
১২ নভেম্বর শনিবার বিকালে তিনি ঢাকা থেকে গাড়িতে করে লেবুখালী পায়রা সেতুতে এসে পৌঁছালে বিভিন্ন উপজেলা থেকে আগত ছাত্রলীগ নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা তাকে ফুলের শুভেচ্ছা জানায়। পরে মিছিল ও মোটর শোভাযাত্রার মাধ্যমে শহরে ঘুড়ে তাকে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে নিয়ে আসেন নেতাকর্মীরা।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাদের ধন্যবাদ সহ সাইফুল ইসলাম কে অভিনন্দন জানিয়ে দলীয় কার্যালয় এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলেন নেতা-কর্মীরা।
নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আলোচনা সাইফুল ইসলাম বলেন, আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসেছেন আমাকে শুভেচ্ছা জানাতে আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ। আপনাদের সবাইকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করব। দীর্ঘ সময় পরে পটুয়াখালী জেলায় এই কমিটি দিয়েছেন এজন্য আমরা ধন্যবাদ জানাই সবাইকে। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যে গৌরব নিয়ে বেঁচে আছে আমি আপনাদের সবাইকে নিয়ে সেই গৌরব কে ধরে রাখব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।