শিরোনাম

| |

রাজাপুরে যুবদল নেতার ওপর দুর্বৃত্তদের হামলা

প্রকাশিত: November 11, 2022 1:42 AM
Print Friendly and PDF

মো. নাঈম হাসান ঈমন:  ঝালকাঠির রাজাপুরে দুর্বৃত্তের হামলায় এক যুবদল নেতা গুরুতর আহত হয়ে ঢাকা চিকিৎসাধীন রয়েছেন। গত (৯নভেম্বর) বুধবার রাত ৯টার দিকে রাজাপুর উপজেলা সদরের বাইপাসমোড় সরকারি পুকুর পার থেকে তার নিজ বাসায় যাওয়ার পথে এ হামলার শিকার হয়।

যুবদল নেতার নাম মো. মাসুম বিল্লাহ পারভেজ (৪৮)। সে রাজাপুর উপজেলা সদরের মৃত মজিদ হাওলাদারের ছেলে, রাজাপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, রাজাপুর সরকারি কলেজের সাবেক জিএস ও রাজাপুর উপজেলা যুবদলের প্রস্তাবিত কমিটির আহবায়ক। পরিবারের স্বজনরা জানায়, বুধবার রাত ৯টার দিকে ভাড়াটিয়া জাহাঙ্গির হোসেন বাসার সামনে রাস্তার পাশে পারভেজকে পরে থাকতে দেখে সবাইকে খবর দেয়।

তখন তার নাক, কান ও মুখ দিয়ে রক্ত পরতেছিলো। স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

সেখানের তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় পাঠায় চিকিসৎকরা। বর্তমানে সে ঢাকায় নিউরো সাইন্স হাসপাতালে ভর্তি রয়েছেন।

তবে কে বা কারা কি কারণে এই হামলা চালিয়েছে সে ব্যাপারে কিছু বলতে পারেনি স্বজনরা। রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছিল।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ আসেনি। এদিকে এ হামলার ঘটনায় রাতেই তাৎক্ষণিক ঝালকাঠি জেলা যুবদলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরীত একটি প্রতিবাদ বার্তা দেয়।

এছাড়াও ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য রফিকুল ইসলাম জামাল সহ উপজেলা, জেলা, বিভাগ, কেন্দ্রীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী এ হামলার প্রতিবাদ ও নিন্দা জানায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ