শিরোনাম

| |

সরকারের উন্নয়নের বার্তা সকল জনগোষ্ঠিকে পৌঁছে দিতে হবে-হাসানাত আবদুল্লাহ

প্রকাশিত: November 9, 2022 2:53 AM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়নের বার্তা তৃণমূল পর্যন্ত পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি।

আজ মঙ্গলবার সকালে বরিশালের আগৈলঝাড়া উপজেলা পরিষদ হল রুমে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলার নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে সার্বিক উন্নয়ন সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন- সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সমাজের অসহায় ও শ্রমজীবীদের উন্নয়নসহ সার্বিক উন্নয়নের সুফলের বার্তা ও ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত তৃনমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে। এই উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়া সরকারের প্রতিনিধি হিসেবে সবার দায়িত্ব। বর্তমান সরকার দেশের উন্নয়নের সঙ্গে খাদ্য ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় তৃণমূল পর্যায়ে দরিদ্র জনগোষ্টিসহ সকলকে সম্পৃক্ত করেছেন। তেমনি ওই সকল জনগোষ্ঠিকে সরকারের সামগ্রিক উন্নয়নের বার্তা পৌঁছে দিতে। নির্বাচিত জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি।

গৌরনদী ও আগৈলঝাড়া দুই উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যানদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ, আগৈলঝাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হারিছুর রহমান হারিছ, আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগ সভাপতি জয়নাল আবেদীন, আগৈলঝাড়া উপজেলা পরিষদ ভাইস চোরম্যান মলিনা রানী রায়, রফিকুল ইসলাম তালুকদার, গৌরনদী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, ফরহাদ হোসেন মুন্সি, আগৈলঝাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলতুন নেছা নাজমা, গৌরনদী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহান আরা বেগমসহ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার ১২টি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যানরা।

আগৈলঝাড়া উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকা গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় দুই উপজেলায় জনসংখ্যার হার অনুযায়ী ভিডব্লিউভি কার্ডসহ সকল উন্নয়নের সুষম বণ্টনের জন্য মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহকে ধন্যবাদ জ্ঞাপন করেন নির্বাচিত জনপ্রতিনিধিরা।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ