শিরোনাম

| |

মেহেন্দিগঞ্জে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: November 5, 2022 11:11 PM
Print Friendly and PDF

তাজেল আলী, মেহেন্দিগঞ্জ প্রতিনিধি : ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায় উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে ধারন করে ০৫ নভেম্বর ২০২২ (শনিবার) সকালে সারা দেশের ন্যায় মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগ কর্তৃক ৫১তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে যথযোগ্য মর্যাদায় স্বাস্থ্য বিধি অনুসরণপূর্বক জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে সমবায়ীদের বর্ণাঢ্য র‌্যালি এবং ‘‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূরুন্নবী। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ নজরুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক মনিরুল মোর্শেদ রবিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা একেএম নজরুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা পারভেজ আলম, মেহেন্দিগঞ্জ রুপালী ব্যাংকের ব্যবস্থাপক সাইদুর রহমান, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক নাইমুল ইসলাম, মেহেন্দিগঞ্জ থানা উপ-পরিদর্শক আরিফ হোসেন সহ মেহেন্দিগঞ্জ প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাহিদুল বারী খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেন্দিগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা শেখ আল-মামুন।

সভায় অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, সামাজিক তথা জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি পরিক্ষিত সফল পদ্ধতি। একক প্রচেষ্টায় যা করা সম্ভব নয় সমবায় পদ্ধতিতে তা সহজেই করা সম্ভব।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন সমবায়ের মাধ্যমে দেশের উন্নতি সাধন করে একটি স্ব-নির্ভর জাতি হিসেবে বিশ্ব-দরবারে বাংলাদেশকে প্রতিষ্ঠত করতে। বঙ্গবন্ধুর এই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবনের লালিত সুখি ও সমৃদ্ধ সোনার বাংলাদেশ গঠনে সমবায় খাত যথাযথ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ