শিরোনাম

| |

বরিশাল বিভাগীয় গণসমাবেশ বিচ্ছিন্ন বরিশালে যেভাবে পৌঁছালেন বিএনপি নেতা-কর্মীরা

প্রকাশিত: November 5, 2022 5:21 PM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টার:ধর্মঘটে অভ্যন্তরীন ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ। চলছে না ৩ চাকার কোনো যানও। ভোলার সঙ্গে নৌ যোগাযোগও বন্ধ। এভাবে গত ২ দিন সারাদেশ থেকে বরিশাল কার্যত বিচ্ছিন্ন আছে।

তা সত্ত্বেও বরিশালে বিএনপির আজকের বিভাগীয় গণসমাবেশকে সামনে রেখে বিভিন্ন জেলা-উপজেলা থেকে ১ দিন আগেই শহরে পৌঁছাতে শুরু করেন দলটির তৃণমূলের নেতা-কর্মীরা । এক্ষেত্রে নদী-খালবিধৌত এই বিভাগের বরগুনা, ভোলা, ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুর থেকে আসতে নেতা-কর্মীদের অনেকে বাহন হিসেবে বিভিন্ন মাছ ধরার ট্রলার, ভাড়া করা লঞ্চ কিংবা নৌকা বেছে নেন।

যেমন- গতকাল শুক্রবার সকালে নৌপথে ৪১টি ট্রলারে চড়ে বিএনপির কয়েক হাজার নেতা-কর্মী বিভাগীয় গণসমাবেশে যোগ দেওয়ার জন্য বরিশাল পৌঁছান। প্রথমে ট্রলার নিয়ে বরগুনা সদরসহ আমতলী, তালতলী, পাথরঘাটা, বামনা ও বেতাগী উপজেলার নেতা-কর্মীরা পায়রা নদীতে মিলিত হন।

সেখান থেকে ঝালকাঠির সুগন্ধা নদী হয়ে যাত্রাশুরুর ১২ ঘণ্টা পর বরিশালে আসেন। রাতের খাবারের জন্য প্রতি ট্রলারেই খিচুড়ি রান্নার আয়োজন করা হয়। একইভাবে অন্য জেলা-উপজেলা থেকে আগেভাগেই নৌপথে বরিশালে এসে অনেকে ট্রলার কিংবা লঞ্চেই রাত কাটান পুলিশি হয়রানির ভয়ে। আজ সমাবেশের দিনেও এমন অনেক নেতা-কর্মীকে বিভিন্ন নৌযানে চড়ে সমাবেশে আসতে দেখা যায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ