শিরোনাম

| |

কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান-২০২২ এর উদ্ভোধন।

প্রকাশিত: October 27, 2022 6:02 PM
Print Friendly and PDF

 স্টাফ রিপোর্টার:

কুমিল্লা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান-২০২২ এর উদ্ভোধন করা হয়েছে। অদ্য ২৭/১০/২০২২ খ্রি তারিখ সকাল ১০:৩০ ঘটিকায় জেলা কমান্ড্যান্ট জনাব সঞ্জয় চৌধুরী জেলা কার্যালয়ের সম্মূখে বৃক্ষ রোপনের মাধ্যমে উক্ত কার্যক্রমের উদ্ভোধন করেন।
আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান, এনডিসি, পিএসসি মহোদয়ের নির্দেশনায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রতিবছর ব্যাপকহারে সারা বাংলাদেশে আনসার ও ভিডিপির বৃক্ষরোপনের অংশ হিসাবে এ কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে । একইদিন কুমিল্লার ১৭টি উপজেলা কার্যালয়ে এবং আনসার ভিডিপির ক্লাব /সমিতি প্রাঙ্গণে প্রাথমিকভাবে মোট ২৩৫টি ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপন করা হয়েছে।
পর্যায়ক্রমে আরো বৃক্ষ রোপন করা হবে। জেলা কার্যালয়ে আজকের বৃক্ষরোপন কার্যক্রমের উদ্ভোধনের সময় আরো উপস্থিত ছিলেন সার্কেল অ্যাডজুটান্ট, মো: মনিরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদুস ছাত্তার, কুমিল্লা রেঞ্জ সার্কেল অ্যাডজুটান্ট তানজির আজাদ ও বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্য এবং আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাবৃন্দ।
শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
October 28, 2026
Fajr 4:45 am
Sunrise 5:58 am
Zuhr 11:42 am
Asr 3:46 pm
Maghrib 5:25 pm
Isha 6:38 pm
Dhaka, Bangladesh
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ