শিরোনাম

| |

বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয় তাহলে ফখরুল ইসলাম আলমগীরকেই দিতে হবে,তোফায়েল আহমেদ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 13, 2022 10:28 AM
Print Friendly and PDF

স্টাফ রিপোর্টারঃ বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ভোলা-১ আসনের সংসদ সদস্য সাবেক বানিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে কখনো নির্দলীয় সরকার আর হবে না। কারো কথায় নির্বাচন কমিশন বাতিল করা হবে না। কারণ নির্বাচন কমিশন হয়েছে একটা নিয়মের মধ্যদিয়ে। সার্চ কমিটি বাছাই করে বর্তমান প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের নিয়োগ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির ধন্যবাদ দেয়া উচিত। অন্তত বিবৃতি দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন। বিবৃতির জন্য যদি নোবেল প্রাইজ দিতে হয় তাহলে ফখরুল ইসলাম আলমগীরকেই দিতে হবে। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি আগামী নির্বাচনের জন্য নেতাকর্মীদের প্রস্তুতি হওয়ার নির্দেশ দিয়ে বলেন, প্রত্যেকটি ঘরে ঘরে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। সকল নেতা কর্মীদের সক্রিয় ভাবে দলের জন্য কাজ করার আহবান জানান। এসময় তিনি আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। বলেন, সাজেদা চৌধুরীর মৃত্যুতে দেশবাসী বঙ্গবন্ধুর আদর্শের একজন পরীক্ষিত সৈনিক এবং মুক্তিযুদ্ধের একজন দক্ষ সংগঠককে হারালো। সাজেদা চৌধুরীর বাংলাদেশ আওয়ামীলীগের জন্য অনেক অবদান রয়েছে। বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমান রা ক্ষমতায় তখন মহিউদ্দিন সাহেব সভাপতি সাজেদা চৌধুরী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক হিসাবে পুনরায় আওয়ামীলীগকে সক্রিয় করেছেন। গাত-প্রগিাত এর মধ্যে দিয়ে ১৯৮৩ সালে আওয়ামীলীগের সাধারন সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন। সুতরাং সাজেদা চৌধুরী আওয়ামীলীগের একজন বড় নেতা ছিলেন। তিনি আওয়ামীলীগের একজন আদর্শবান নেতা ছিলেন। তার অবদান আমরা চিরদিন শ্রদ্ধা বরে স্বরন করবো। তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মতবিনিময় সভায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদারের সভাপতিত্বে ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: আজিজুল ইসলাম এর সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবদুল মমিন টুলু, সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম নকিব, বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইউনুস, উত্তর দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত হোসেন মনসুর, ধনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হারুন হাওলাদার প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহামুদ, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাডভোকেট জুলফিকার আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক এনামুল হক আরজু, এছাড়াও স্থানীয় আওয়ামীগের পৌরসভাসহ ১৩ ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ