শিরোনাম

| |

নগরীর কালিজিরায় আ-লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিলেন বহিষ্কারকৃত আ-লীগ নেতা বাপ্পি।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 3, 2022 6:35 PM
Print Friendly and PDF

স্টাফ রির্পোটারঃঃ বরিশাল নগরীর ২৬নং ওয়ার্ড কালিজিরায় দাবিকৃত জমি না দেয়ায় এক আওয়ামী লীগ নেতার স্ব-মিল বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এঘটনায় আওয়ামীলীগ নেতা আ.স.ম জহুরুল হক খোকন কোতোয়ালি মডেল থানায় একটি মামলার করার প্রস্তুতি নিয়েছেন বলে জানান।

অভিযোগ সূত্রে জানা যায়, ২৬নং ওয়ার্ডের বাসিন্দা ও সুনামধন্য ব্যবসায়ী আ.স.ম জহুরুল হক খোকন এর বাড়ি ও
ওয়ার্ড আওয়ামীলীগের বহিস্কারকৃত সাধারন সম্পাদক সোলাইমান বাপ্পির বাড়ি একই স্থানে। সেই সুবাদে বাপ্পি জহুরুল হক খোকনের নিজ জমি থেকে আনুমানিক প্রায় ৫০০ফুট রাস্তার জমি ব্যবহার করার জন্য দাবি করেন। পরে জহুরুল হক খোকন জমি না দেযায়। সেই সুবাদে ক্ষমতার অপব্যবহার করে ওই ৫০০ফুট রাস্তার জমি সোলাইমান বাপ্পি দখল দিতে পায়তারা চালান। পরে জহুরুল হক খোকন বাপ্পিকে ওই সড়কের জমির বদলে জমি দিতে বলেন। কিন্তু বাপ্পি জমি না দিয়ে উল্টো সেই সূত্র ধরে ক্ষিপ্ত হয়ে গত ২সেপ্টেম্বর সকালে ৫/৭জন অভিযুক্ত সন্ত্রাসী বাহিনী নিয়ে জহুরুল হক খোকনের ব্যবসা প্রতিষ্ঠান স্ব-মিল বন্ধ করে দেন।

অভিযোগ সূত্রে জানাযায়, গত কয়েকমাসে পূর্বে নানা অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায় ২৬নং ওয়ার্ড আওয়ামীগের সাধারন সম্পাদক সোলাইমান বাপ্পিকে বরিশাল মহানগর আ-লীগ বহিষ্কার করেন। জানায়ায়, বাপ্পি কারিজিরায় ত্রাসের রাজত্ব চালিয়ে আসছে। তার ভয়ে সাধারন মানুষ মুখ খুলতে নারাজ। বরিশালের সুনামধন্য মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নাম ব্যবহার করে তাকে বির্তকৃত করার জন্য নানা ধরনের অপরাধমূলক কাজ চালিয়ে আসছে অভিযুক্ত সোলাইমান বাপ্পি। এছাড়াও অভিযুক্ত বাপ্পির নামে কোতোয়ালি মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক জিডিও মামলা চলমান রয়েছে।

এবিষয় ২৬ নং ওয়ার্ড ও জাগুয়া ইউনিয়ন আ-লীগের সাবেক সাধারন সম্পাদক ব্যবসায়ী আ.স.ম জহুরুল হক খোকন বলেন, সোলাইমান বাপ্পি বাড়ির চলাচল করার রাস্তা থাকার পরও আমার বাড়ির সামনে থেকে আরো একটি ৫০০ফুট রাস্তার জন্য জমি চেয়েছেন। আমি দিতে রাজি না হওয়ায় কালিজিরা ব্রিজের নিচে আমার নিজ মালিকানা জমিতে মা টিম্বার এন্ড স্ব- মিল জোড় করে সন্ত্রাসী বাহিনী সাথে নিয়ে বন্ধ করে দেয়। তাছাড়া আমাকে সরকারী জমি দিয়ে বাপ্পি আমার মালিকানা ৫০০ফুট রাস্তার জমি তার নামে নিতে চায়। সেই দাবিকৃত জমি না দেয়ায় আমার প্রতিষ্ঠান বন্ধ করে দেয়। এছাড়াও বাপ্পি বিভিন্ন ভাবে আমাকে হত্যাসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছেন।

এঘটনায় অভিযুক্ত আওয়ামীলীগ নেতা সোলাইমান বাপ্পির ফোনে 016759575.. নাম্বারে ফোন দিলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ