শিরোনাম

| |

বাউফলে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন, শোভাযাত্রায় পুলিশি বাধা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: September 1, 2022 8:37 PM
Print Friendly and PDF

নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর বাউফল পৌরসভা শাখা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কেক কেটে উদযাপন করা হয়েছে। পরে পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ শোভাযাত্রা করার চেষ্টা করলে পুলিশি বাধায় পন্ড হয়ে যায়।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর ) বেলা ১১ টার দিকে উপজেলা সদরের হাসপাতাল সংলগ্ন অস্থায়ী দলীয় কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এতে বাউফল পৌরসভা শাখা বিএনপির সভাপতি মো. হুমায়ন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি দলীয় সাবেক সাংসদ মো. শহিদুল আলম তালুকদার।

আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে দুপুর সাড়ে ১২ টার দিকে আনন্দ শোভাযাত্রা বের হলে পুলিশ বাধা দেয়। তখন সড়কের ওপর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মিছিল দিতে থাকে। এ সময় নেতা-কর্মীরা পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান এবং একপর্যায়ে নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ের মধ্যে ফিরে যেতে বাধ্য হন

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ