শিরোনাম
রিপোর্টার নাইম ইসলাম বরিশাল:২৭ আগস্ট বরিশাল আশিনী কুমার টাউন হল চত্বরের সামনে, বাংলাদেশ জাসদের বরিশাল জেলা ও মহানগর কাউন্সিল ২০২২ অনুষ্ঠিত হয়,
এ সময়ে উপস্থিত ছিলেন জাসদের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাজমুল হক প্রধান, সাবেক সাংসদ সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাসদ।
বিশেষ অতিথিঃ বাদল খান সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয় শ্রমিক জোট।
করিম শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ। সাইদুর রহমান, সাধারণ সম্পাদক,বাংলাদেশ জাতীয় যুব জোট। আবুল কালাম আজাদ বাদল, যুগ্ম সাধারন সম্পাদক, বাংলাদেশ জাসদ। আব্দুস সালাম খোকন, সভাপতি, বাংলাদেশ জাসদ, ঢাকা মহানগর দক্ষিণ।
এ সময় প্রধান বক্তাঃ ছিলেন এ্যাড আনিচুজ্জামান, আন্তর্জাতিক সম্পাদক, বাংলাদেশ জাসদ।
সভাপতিঃ শহিদুল ইসলাম মিরন।
সঞ্চালকঃ সানাউল হক ছানা, সাধারণ সম্পাদক, বরিশাল জেলা শাখা।
এ সময় জাসদের অঙ্গ সংগঠনের নেতারা বক্তৃতায় বলেন, বর্তমান বাংলাদেশ দুর্ভিক্ষের ভিতরে আছে, বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ।
বর্তমান সরকার মানুষের ভোটার অধিকার কেড়ে নিয়েছে, নেতারা আরো বলেন, বাংলাদেশ সরকার দেশ চালানে ব্যর্থ, তাই তারা সুস্থ নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটার ওদিকার ফিরিয়ে দেওয়ার কথা বলেন, বক্তারা বলেন, বর্তমানে দেশের তেল সংকট মানুষ বুঝে গেছে সরকার জনগণের সাথে কী আচরণ করতেছে, বর্তমানে দিব্যমূল্যের উর্ধ্বগতি, খেটে খাওয়া মানুষের যে কষ্ট হচ্ছে তা লাগব করতে এই সরকার পারবেনা,
এ সময় বক্তারা সরকারের উন্নয়ন সম্পর্কে বলেন, এই সরকার উন্নয়ন করেছে, কিন্তু এই উন্নয়নের করার পিছনে যে আন্দোলন ছিল সেই আন্দোলন আমরা জাসদ বাংলাদেশ করছি, আমাদের আন্দোলনের কারণেই, সরকার আজ পদ্মা বহুমুখী সেতু এবং বরিশাল দপদপিয়া সেতু, আরো ইত্যাদি উন্নয়ন কাজ করতে বাধ্য হয়েছেন।
এ সময় বক্তারা বলেন, সরকার উন্নয়নের নামে জনগণের কাছ থেকে যে টাকা ভ্যাট ট্যাক্সের নামে উত্তোলন করেছে, সেই টাকার পুরো অংশ উন্নয়নে ব্যায় হয়নি, যদি জনগণের টাকা পুরোটা দিয়ে উন্নয়ন করা হতো, তাহলে দেশ আজ অনেক এগিয়ে যেত, জনগণের টাকা সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীরা বিদেশে পাচার করেছেন। উন্নয়নের নামে যত টাকা লুট করা হয়েছে, তা দিয়ে যদি দেশের উন্নয়ন করা হতো, তাহলে দেশ আজ অনেকে এগিয়ে যেত,দেশের কোনরকম উন্নয়ন করা হয়েছে,যত দ্রুত সম্ভব, তেলের দাম কমিয়ে। বাজারকে স্থিতিশীল রাখার আহ্বান জানান, এবং এর সাথে বিদেশে যত টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনার আহ্বান জানান।