শিরোনাম
প্রতিনিধি, পটুয়াখালী:: উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিকল্প নেই। তাই আগামী ২৭ জুলাই বিপুল ভোটে নৌকা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে বলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর।
তিনি আরও বলেন, দলীয় পদ-পদবীতে থেকে ছাড়া নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন এবং বিদ্রোহী প্রার্থীকে মদদ দেন তাদের মাশুল দিতে হবে বলেও হুশিয়ারি বক্তব্য দিয়েছেন তিনি।
শুক্রবার (২২ জুলাই ) বিকেলের দিকে বাউফল উপজেলার নাজিরপুর-তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ (ইউপি) উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম ফারুকের পক্ষে ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে তিনি একথা। এসময় জনস্রোত দেখা যায় আর সবার মুখে মুখে নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে উঠে মাঠটি।
এছাড়াও উঠান বৈঠকে নৌকায় ভোট চেয়ে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, সদস্য জোবায়দুল হক রাসেল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জহিরুল ইসলাম শাহিন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মো. সোহেল, স্বেচ্ছাসেবকলীগের সধারণ সম্পাদক রিফাত হাসান সজিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান মোসারেফ হোসেন খান প্রমুখ।
উঠান বৈঠকে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, নৌকার সমর্থক ও স্থানীয় ভোটারেরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে নৌকার প্রার্থী মো. ইব্রাহিম ফারুক বলেন, ২৩ বছর চেয়ারম্যান হিসাবে নাজিরপুর বাসীর সেবা করেছি। শেখ হাসিনার উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিয়েছি। নাজিরপুরের অসম্পূর্ণ উন্নয়ন কাজ সম্পূর্ণ করতে চাই।######
[২৩|০৭|২০২২]