শিরোনাম

| |

ভোলা জেলার জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক মিজানুর রহমান সদস্য সচিব নুরুন্নবী

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: July 21, 2022 7:58 PM
Print Friendly and PDF

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ),::দ্বীপ জেলা ভোলার জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক-২ এম এ রাজ্জাক খানের স্বাক্ষরিত ভোলা জেলা জাতীয় পার্টির পূর্বের আহবায়ক কমিটি বিলুপ্ত করে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (এমপি) ভোলা জেলা জাতীয় পার্টির ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন দিয়েছেন।

আহ্বায়ক কমিটিতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ মিজানুর রহমান কে আহবায়ক ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মেম্বার মোঃ নুরুন্নবী সুমন কে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অন্যরা হলেন, শাহ মোয়াজ্জেম আজিম গোলদার, যুগ্ন-আহবায়ক ভোলা সদর, মোঃ ফয়জুল ইসলাম আকন, যুগ্ম-আহবায়ক দৌলতখান, মাওলানা কামাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক লালমোহন।

দলীয় সূত্র জানাযায়, জাতীয় পার্টির বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত মহাসচিব মেজর (অবঃ) রানা মোঃ সোহেলের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হকের সুপারিশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ