শিরোনাম
প্রতিনিধি বাউফল::সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি ও সুস্থ্যতা কামনা করে পটুয়াখালীর বাউফলে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্দ্যোগে পৌরসভার আট নম্বর ওয়ার্ডস্থ সাবেক সংসদ সদস্য মো.শহিদুল আলম তালুকদারের বাসভবন মিলনায়তনে এ দোয়-মোনাজত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মো.শহিদুল আলম তালুকদার। উপজেলা বিএনপি’র আহŸায়ক কমিটির সদস্য ও গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সালমা আলম লিলি’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহŸায়ক ও কেশবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তছলিম উদ্দিন তালুকদার,পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি ও ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইউনুছ খান, পৌর বিএনপি’র সহ-সভাপতি মোঃ অলিউল মজিদ, যুবদল নেতা মোঃ বজলাল হক খোকন, আব্দুল ওহাব সিকদার, নূরুল ইসলাম, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল ফাহাদ ও যুগ্ম আহবায়ক মারজান বিন জাহাঙ্গীর প্রমুখ। পরে খালেদা জিয়ার রোগ মুক্তি ও দেশবাসীর জন্য কল্যান কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন পৌরসভার আট নম্বর ওয়ার্ডের বাতুল আমান জামে মসজিদের খতিব মাও. মোঃ আল-আমিন।