শিরোনাম

| |

পটুয়াখালীর কলাপাড়ায় ভারতে মহানবী(সাঃ)কে অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 10, 2022 1:51 PM
Print Friendly and PDF

কলাপাড়া প্রতিনিধি: ভারতে হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উম্মুল মুমিনিন আয়েশা (রাঃ)কে নিয়ে কটূক্তি ও চরম অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে, কলাপাড়ায় হাজিপুর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১০ জুন আসরের নামাজের পর হাজিপুর হাই স্কুল কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল বের হয়ে হলদিবাড়ি কুয়াকাটা বরিশাল মহাসড়ক প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হাজিপুর বাজারে কেন্দ্রীয় জামে মসজিদ সম্মুখে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন আব্দুল মজিদ খান সাহেব, সভায় বক্তব্য রাখেন। সহ-সভাপতি করেন মো : ফজলুল হক সুমন কলাপাড়া উপজেলায় নীলগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার, সহ হাজীপুরের বিভিন্ন মসজিদ থেকে ইমাম ও মোয়াজ্জেম মুসল্লিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, এ সময় বক্তারা বলেন। মহানবী হযরত মুহাম্মদ সাঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব,যার শান ও মান আকাশচুম্বী, যার চরিত্র সমগ্র পৃথিবীর সকল মানুষের জন্য আদর্শ,স্বয়ং আল্লাহ তায়ালা তাঁর চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিয়েছেন।তাঁর এমন মহান চরিত্রের উপর অবমাননাকর বক্তব্য যে সকল কুলাঙ্গাররা প্রদান করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় ভাবে নিন্দা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহবান জানান।
মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল মুসলমানদের প্রাণ ও ঈমান,অনতিবিলম্বে এর উপযুক্ত প্রতিক্রিয়া না আসলে আরও তীব্র বিক্ষোভ কর্মসূচির ডাক আসবে বলে বক্তারা আশ্বস্ত করেছেন,এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা প্রকাশ জন্য আহবান করেন।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
July 27, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ