শিরোনাম

| |

আমতলীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: June 4, 2022 4:30 PM
Print Friendly and PDF

আমতলী(বরগুনা)প্রতিনিধি:মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী – শেখ হাসিনাকে বিএনপি জামাত কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদে সারাদেশের ন্যায় বরগুনার আমতলীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আজ শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে আমতলী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে আমতলী উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামীলীগ, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্রলীগ, উপজেলা শ্রমিক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ, উপজেলা মৎস্যজীবী লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহন করেন বিক্ষোভ মিছিল ও সমাবেশে । আমতলী উপজেলা কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের আল হেলাল মোড়ে এসে সমাবেশে মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি, অ্যাড: এম এ কাদেও মিয়ার সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তব্য রাখেন,আমতলী পৌর আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)মো. মজিবুর রহমান .সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মিয়া,আমতলী সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধা, চাওড়া ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান খান বাদল , আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও হলদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম মৃধা , কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ (মাসুম) তালুকদার, আঠারগাছিয়া ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন, গুলিশাখালী ইউপি চেয়ারম্যান অ্যাড: এইচ এম মনিরুল ইসলাম মনি, আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম তালুকদার, দিলসাদ পারভেজ রিপন তালুকদার, জাহিদুল ইসলাম জুয়েল ,যুবলীগ নেতা মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাদল প্যাদা, আব্দুস সোবহান লিটন, মীর হাবিবুর রহমান ,আমতলী পৌর যুবলীগের সম্পাদক তাজুল ইসলাম তিঠু, মিজানুর রহমান , মো. আবু সাইদ খোকন. ছাত্রলীগ সভাপতি মো. মাহবুবুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (সবুজ) , ছাত্রলীগ নেতা ইসফাক আহমেদ ত্বোহা প্রমুখসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বক্তারা শেখ হাসিনাকে মৃত্যুর হুমকির তীব্র নিন্দা জানান এবং বিএনপি ও স্বাধীনতা বিরোধীদের শিক্ষাঙ্গনসহ দেশের বিভিন্নস্থানে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অপপ্রয়াস প্রতিহত করতে দেশের জনগন ও নেতাকর্মীদের সোচ্চার থাকার আহব্বান জানান। বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতেই একাত্তরের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী এবং জাতির পিতার হত্যাকারী পঁচাত্তরের খুনি চক্র নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। এসব ষড়যন্ত্রের সাথে জড়িতদের রাজনৈতিকভাবে মাঠে থেকে মোকাবেলা এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান বক্তারা।

মো. মিজানুর রহমান (মিজান)
আমতলী(বরগুনা) প্রতিনিধি

তাং ০৪-০৬-২২ ইং

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 15, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ