শিরোনাম

| |

উজিরপুরে সাতলা ইউনিয়ন যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 28, 2022 4:58 PM
Print Friendly and PDF

উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ব‍্যাপক আয়োজনে সাতলা

ইউনিয়ন যুবলীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মে
শনিবার বিকেল ৫টায় আওয়ামী লীগ পার্টি অফিস মাঠে, সাতলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আসাদ হাওলাদারের
সঞ্চালনায়,প্রধান অতিথির
বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস‍্য এস.এম জামাল হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী। প্রধান বক্তা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও প‍্যানেল মেয়র মোঃ হেমায়েত উদ্দিন হিমু। প্রধান বক্তা তার বক্তব্যে বলেন সুশৃংখল, স্বচ্ছ ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী হচ্ছে যুবলীগের গঠনতন্ত্র। যেই সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শেখ ফজলুল হক মনির জেষ্ঠ পুত্র শেখ ফজলে শামস পরশ ও মাইনুল হোসেন খাঁন নিখিল। তাদের দক্ষ নেতৃত্বে সারা বাংলাদেশে আমাদের যুবলীগ ব্যাপক প্রশংসনীয় কাজ করে যাচ্ছে , যা সর্বমহলে প্রশংসিত। মাননীয় প্রধানমন্ত্রীর এবং দক্ষিণবঙ্গের আওয়ামী লীগের রাজনীতির অভিভাবক সাবেক চীফহুইপ,কেন্দ্রীয় আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য,পার্বত্য শান্তিচুক্তির সফল প্রনেতা ও শান্তিচুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক। বরিশাল জেলা আওয়ামীলীগ এর সভাপতি মাননীয় (মন্ত্রী), গোটা দক্ষিণাঞ্চলের অভিভাবক আলহাজ্জ্ব আবুল হাসানাত আবদুল্লাহ । নির্দেশ অনুযায়ী যুবলীগের প্রতিটি ইউনিটে সন্ত্রাস, মাদক, ভূমি দখলকারী ও দুনীতিমুক্ত যুবলীগের কমিটি গঠন করতে হবে। যারা মাদকের সাথে জড়িত, সন্ত্রাসী কার্যকলাপ করে, ভূমি দখল করে এবং যারা দলে অনুপ্রবেশকারী তারা কোন যুবলীগের সদস্য হতে পারে না। যাদেরকে যোগ্য মনে হবে, তারাই যুবলীগে থাকবে। কিছু লোক বিভিন্ন সময় এক একটা গুজব ছড়িয়ে সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে। তাদের থেকে সচেতন হতে হবে। উপজেলার সাতলা ইউনিয়নের যুবলীগের নতুন কমিটি হবে সেখানে ত্যাগী নেতারাই স্থান পাবে। অনুপ্রবেশকারীরা যুবলীগের সদস্য হতে পারবে না। এ ছাড়াও সভায় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের,সহ-সভাপতি হাকিম সেরনিয়াবাত, সহ-সভাপতি পরিমল কুমার বাইন অনু,উপজেলা আওয়ামী লীগের
প্রচার সম্পাদক উওম কুমার হাওলাদার, দপ্তর সম্পাদক আজিজুল শিকদার।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছাইফুর রহমান কমল,মাহাবুব আলম মিরন,
যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক শাহিন, দপ্তর সম্পাদক খায়রুল ইসলাম মনু মিয়া,প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবুল শিকদার,শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শিপন মোল্লা, পৌর যুবলীগের আহ্বায়ক রিপন মোল্লা, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মো.শাহীন হাওলাদার,সাবেক চেয়ারম্যান খায়রুল বাসার লিটন,
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইদ্দিশ সরদার প্রমুখ। আওয়ামী লীগের ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সাতলা
ইউনিয়ন যুবলীগের প্রতিনিধি সভায় আওয়ামীলীগ সরকারের হাতকে আরো শক্তিশালী করার লক্ষে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা মূলক আলোচনা করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও পৌর যুবলীগের নের্তৃবৃন্দ। এদিকে সাতলা
ইউনিয়ন যুবলীগের বিশেষ প্রতিনিধি সভা উপলক্ষ্যে শত শত নেতাকর্মীরা ভিড় জমায় মাঠ প্রাঙ্গনে। এছাড়াও সাতলা ইউনিয়ন যুবলীগের বিভিন্ন পদ প্রত‍্যাশীদের মিছিল আর জয় বাংলা, জয় বঙ্গবন্ধুর শ্লোগানে মুখরিত ছিল পুরো সাতলা ইউনিয়ন। পদ প্রত‍্যাশী আর কর্মীদের মধ‍্যে আনন্দের কমতি ছিলনা। এমনকী উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ ও পৌর যুবলীগের নের্তৃবৃন্দদের গঠন মূলক বক্তৃতা অধির আগ্রহ আর ধৈর্যের সহিত শ্রবন করে এবং কিছুক্ষণ পর পর করতালির মাধ‍্যমে নের্তৃবৃন্দদেরকে স্বাগত জানানো হয়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ