শিরোনাম

| |

বরিশালে যুবদল-ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 28, 2022 11:48 AM
Print Friendly and PDF

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে পৃথকভাবে বিক্ষোভ সমাবেশ করেছে যুবদল ও ছাত্রদল।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বেলা ১১ টায় বরিশাল নগরীর সদর রোডের জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট আখতারুজ্জামান শামিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুকসহ নেতৃবৃন্দ।

পরে একই স্থানে ছাত্রদলের মহানগর সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে আরেকটি বিক্ষোভ সমাবেশ হয়। সেখানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদসহ অন্যান্য নেতারা।

এর আগে বিক্ষোভ সমাবেশকে সফল করতে খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয়ে জড়ো হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল সদর রোডের দিকে বের হওয়ার চেস্টা করলে পুলিশের বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ