শিরোনাম

| |

বরিশালে ছাত্রদলের বিক্ষোভ : পুলিশের বাধা

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 23, 2022 10:52 AM
Print Friendly and PDF

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তি ও পরক্ষভাবে মৃত্যুর হুমকি এবং কেন্দ্রীয় ছাত্রদল সভাপতির কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলা ও মামলার প্রতিবাদে বরিশাল নগরীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় বরিশাল জেলা ও মহানগর ছাত্রদলের যৌথ আয়োজনে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। তবে সভা শেষে মিছিল বের করতে চাইলে পুলিশের কয়েক দফা বাধায় তা পন্ড হয়ে যায়।

এর আগে মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- মহানগরের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, জেলার সিনিয়র সহ-সভাপতি তারেক আল-এমরান, সাধারণ সম্পাদক কামরুল আহসান, মহানগরের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক আল ইমরান, জেলারসাংগঠনিক সম্পাদক মো. সোহেল রাঢ়ি প্রমুখ।

সভা শেষে মহানগর ও জেলা ছাত্রদল নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বেড় করেন। মিছিলটি অশ্বিনী কুমার হলের গেটের কাছে পৌঁছলে দায়িত্বরত পুলিশ মিছিলে বাধা দেয়। এনিয়ে পুলিশের সাথে কয়েকদফা ধাক্কাধাক্কি করে পুনরায় দলীয় কার্যলয়ে ফিরে গিয়ে প্রতিবাদ সভা শেষ হয়।

তবে এর আগে বিক্ষোভ এবং প্রতিবাদ সভাবে কেন্দ্র করে সকাল থেকেই নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে ছাত্রদল নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় যোগ দেয়। এ ক্ষেত্রে পুলিশের বাধার মুখে পড়তে হয়নি নেতাকর্মীদের।

অশ্বিনী কুমার হলের সামনে দয়িত্বরত কোতয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, ছাত্রদল দলীয় কার্যালয়ের বাইরে বিক্ষোভ মিছিল করার অনুমতি নেয়নি। তাই শহরে যানজট এবং জনভোগান্তির কথা ভেবে তাদেরকে সদররোডে মিছিল করতে দেয়া হয়নি। তবে তারা দলীয় কার্যালয়ের সামনে সভা করেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ