শিরোনাম

| |

 জমিয়ে রাখা পানির বালতির মধ্যে ডুবে শিশুর মৃত্যু

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 21, 2022 12:01 PM
Print Friendly and PDF

বরিশাল সংবাদ ডেস্ক ::পৃথিবী মায়া ছেড়ে ১৫ মাসের শিশু তাসনিম ইসলামের মৃত্যু।

নোয়াখালীর চাটখিল উপজেলায় পানির ড্রামে ডুবে ১৫ মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিশুর নাম তাসনিম ইসলাম মেহেরীন, সে উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মেম্বারের বাড়ির নজরুল ইসলাম মেয়ে।

শুক্রবার (২০ মে) দুপুরের দিকে উপজেলার শ্রীনগর গ্রামের রাজন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।

নোয়াখলা ইউনিয়নের শ্রিনগর ৫নং ওয়ার্ড মেম্বার শাহ আলম রাজন জানান, শুক্রবার দুপুরের দিকে পরিবারের সদস্যদের অগোচরে মেহেরীন ঘরে একটি পানির বালতি নিয়ে খেলতে গিয়ে বালতির মধ্যে পড়ে ডুবে যায়। পরে ওই বালতির পানিতে ডুবে সে অচেতন হয়ে পড়ে। শেষে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিষয়টি নিশ্চিত করেন চাটখিল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির। তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা শিশুটির মৃতদেহ দাফন করেছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
August 24, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ