শিরোনাম

| |

বোরহানউদ্দিনে মাদ্রাসা ভবন ভেঙ্গে শিক্ষা কার্যক্রম ব্যাহত

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 14, 2022 4:36 PM
Print Friendly and PDF

বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলা বোরহানউদ্দিন উপজেলায় ঘুর্নিঝড় অশনি প্রভাবে উত্তর পক্ষিয়া দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন ভেঙ্গে পড়ে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়েছে। গত ৮ মে ২০২২ তারিখ ঘুর্নিঝড় অশনি প্রভাবে মেঘনা উপকুল উপজেলা বোরহানউদ্দিন পক্ষিয়া ইউনিয়নের উত্তর পক্ষিয়া দাখিল মাদ্রাসার মূল শ্রেনীকক্ষ ভেঙ্গে মাটিতে পড়ে যাওয়ায় মাদ্রাসার শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়।

 

উত্তর পক্ষিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা তৈয়ব হোসেন জানান দাখিল মাদ্রাসাটি আমরা নিজেরা সরকারি অনুদান না পেয়ে টিন দিয়ে তৈরি করে শ্রেনীকার্য পরিচালনা করে আসছি। গত করোনার প্রভাবে মাদ্রাসা বন্ধ থাকায় এমনিতে শিক্ষার্থীরা অনেক পিছিয়ে আছে তার উপর ঘুর্নিঝড় অশনি আমাদের ভবন তছনছ করে শিক্ষা কার্যক্রম স্থবির করে দিয়েছে।

 

আমাদের মেঘনা উপকুল এলাকায় মাদ্রাসা অবস্থিত হওয়ায় এখানের সকল ছাত্র/ছাত্রী ও অভিবাবক নি¤œ আয়ের হওয়ায় সরকারিভাবে দ্রুত ভবন নির্মান বা অনুদান না পেলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে এবং ঝরে পড়ার সম্ভাবনা তৈরি হবে।

 

এ ব্যাপারে ২০২২ সালের দাখিল পরীক্ষার্থী খাদিজা বেগম জানায় আমরা সরকারের কর্র্তৃপক্ষের কাছে আবেদন করছি আমাদের ভবনটি দ্রুত সংস্কার অথবা নতুন করে যাতে নির্মান করে এলাকার শিক্ষা কার্যক্রম চলমান থাকে। এ ব্যাপারে বোরহানউদ্দিন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার জানান আমাকে বিষয়টি অবহিত করা হয়নি আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে আমার সাধ্যমতো ব্যবস্থা গ্রহন করবো।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 6, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ