শিরোনাম

| |

কারাগারে মেয়েকে ইয়াবা দিতে গিয়ে মা আটক

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 14, 2022 4:35 PM
Print Friendly and PDF

গাজীপুরের কাশিমপুর কারাগারে প্রবেশের সময় ১৮৯টি ইয়াবাসহ রাণী বেগম (৪৫) নামে এক নারী দর্শনার্থীকে আটক করেছে কারারক্ষীরা। শনিবার (১৪ মে) দুপুর ২টার দিকে কারাগারে প্রবেশের সময় ওই নারীর ভ্যানিটি ব্যাগ তল্লাশিকালে নীল পলিথিনে মোড়ানো ১৮৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

পরে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে। রাণী বেগম যশোরের বাঘারপাড়া উপজেলার দশ পাখিরা গ্রামের মামুন হোসেনের স্ত্রী। কাশিমপুর কারাগারের একটি সূত্র জানায়, দুপুরে কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করেন রাণী বেগম।

সেখানে ডিউটিরত মহিলা কারারক্ষী মাকসুদা বেগম তার দেহ তল্লাশি করেন। তল্লাশির সময় তার হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা দেখতে পান।

 

পরে ওই নারীকে আটক করে কোনাবাড়ি থানায় খবর দেয়া হয়। পুলিশ ইয়াবাসহ ওই নারীকে থানায় নিয়ে গেছে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, আটক রাণী বেগম মাদক মামলায় মহিলা কারাগারে আটক তার মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।

ধারণা করা হচ্ছে জব্দকৃত ইয়াবা তার মেয়েকে দেয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। আটক ওই নারী ২ মাস আগে মাদক মামলায় জেল থেকে ছাড়া পেয়েছেন। এখন পর্যন্ত ওই নারী থানায় রয়েছেন। তার বিরুদ্ধে একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
September 7, 2026
Fajr 12:00 am
Sunrise 12:00 am
Zuhr 12:00 am
Asr 12:00 am
Maghrib 12:00 am
Isha 12:00 am
,
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ