শিরোনাম

| |

সরকারি কানুনগো যখন ইউনিয়ন বিএনপির আহবায়ক হওয়ার জন্য মরিয়া

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: May 13, 2022 2:34 PM
Print Friendly and PDF

 পটুয়াখালী প্রতিনিধি :: খুলনা সদর ভূমি অফিসের কানুনগো মোহাম্মদ জাকির হোসেন মৃধা (৫৫) ( ছদ্মনাম সামসুল হক মৃধা ) যখন পটুয়াখালীর বাউফল উপজেলার ৮নং মদনপুরা ইউনিয়ন বিএনপির আহবায়ক হওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। অফিস তথা সরকারের কাজ বাদ দিয়ে চালাচ্ছেন ইউনিয়নে এসে একের পর এক প্রচারণা। চলছে তার গণসংযোগ।

বৃহস্পতিবার (১২ মে) অনুসন্ধানে জানা গেছে, মোহাম্মদ জাকির হোসেন মৃধা ( ছদ্মনাম সামসুল হক মৃধা ), মদনপুরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত কালু মৃধার ছেলে। তিনি খুলনা সদর ভূমি অফিসের কানুনগো হিসেবে কর্মরত আছেন। তিনি বিগত ৫/৬ বছর যাবত মদনপুরা ইউনিয়ন বিএনপির দুই টাইম সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

এদিকে নতুন করে ইউনিয়ন বিএনপি কমিটির আহবায়কের জন্য তিনি পুনরায় আহবায়ক পদে প্রার্থী হয়ে মরিয়া হয়ে উঠেছেন।

শুক্রবার (১৩ মে) বিকেল ৪টার দিকে বিলবিলাস বাজার সংলগ্ন মদনপুরা নিজাম উদ্দিন খানের বাড়িতে তারই সভাপতিত্বে ও উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শাহজাদা মিয়া প্রধান অতিথি সহ অন্যান্য নেতাদের উপস্থিতিতে কর্মীসভা করা হয়েছে।

নাম না বলা শর্তে ওই ইউনিয়ন বিএনপির একাধিক নেতাকর্মী জানান, সে একজন সরকারি চাকুরিজীবি হয়ে কিভাবে দুই টাইম ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। আবার পুনরায় ওই ইউনিয়নের আহবায়ক হওয়ার জন্য মরিয়া হয়ে আছেন। এটা আমাদের বোধগম্য নয়। আমরা চাচ্ছি এমন একজন আহবায়ক যিনি সবসময় আমাদের পাশে থেকে সবসময় আমাদের খোঁজ খবর সহ ভালো মন্দ দেখা।

এ প্রসঙ্গে কানুনগো মোহাম্মদ জাকির হোসেন মৃধা ছদ্মনাম সামসুল হক মৃধার মুঠোফোনে এব্যাপারে জানতে একাধিকবার কল করলেও কল না ধরায় কোনও বক্তব্য পাওয়া যায়নি।

উপজেলা বিএনপির সদস্য সচিব অলিউর রহমান বলেন, তিনি সরকারি চাকুরিজীবি না কি তা আমাদের দরকার নেই। তবে তিনি একজন সক্রিয় কর্মী তথা মদনপুরা ইউনিয়ন বিএনপির আসন্ন আহবায়ক কমিটির আহবায়ক পদে প্রার্থিতা করছেন।
এবং তিনি যে কর্মীসভা হয়েছে তাতে তিনি সভাপতিত্ব করেছেন।

উপজেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ শাহজাদা মিয়া বলেন, আমরা আশাবাদী ইউনিয়ন তথা ওয়ার্ড কমিটি হবে নির্ভেজাল। জাকির হোসেন মৃধা বর্তমান ওই ইউনিয়ন বিএনপির সভাপতি। কিন্তু আহবায়ক পদে প্রার্থী হয়েছে কিনা জানা নেই। তবে এব্যাপারে দেখা হবে।

জেলা বিএনপির সদস্য সচিব সেনহাংশু সরকার (কুট্টি) বলেন, তিনি যদি সরকারি কানুনগো হয়ে থাকে তাহলে তার সমস্যা। এটা আমাদের কোনও সমস্যা না।

এবিষয়ে জেলা বিএনপির আহবায়ক মোহাম্মদ আব্দুর রশিদ চুন্নু মিয়া বলেন, এব্যাপারে তো আমি কিছু জানিনা, তবে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।#######
[১৩|০৫|২০২২]

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
November 28, 2026
Fajr 5:02 am
Sunrise 6:22 am
Zuhr 11:46 am
Asr 3:35 pm
Maghrib 5:10 pm
Isha 6:30 pm
Dhaka, Bangladesh
November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ