শিরোনাম

১৯শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৩:০৮

উজিরপুরের বামরাইলে ত্রাণের জন্য আহাজারি কর্মহীন অসহায় পরিবারের।

ডেইলি বরিশাল সংবাদ সংবাদ সংগ্রহে সারাক্ষন

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২০ ৯:৩১ পূর্বাহ্ণ
Print Friendly and PDF

 

নিজস্ব প্রতিবেদক।।
উজিরপুর উপজেলার ৭ নং বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের অধিকাংশ অসহায় দিনমজুরের পরিবার বর্তমান করোনা পরিস্থিতিতে খুব কষ্টে দিনযাপন করছেন অভিযোগ রয়েছে অসহায় পরিবারগুলো এখন পর্যন্ত সরকারিভাবে বরাদ্দকৃত কোন ত্রান সামগ্রী পায়নি। অভিযোগ উঠেছে ত্রান পেয়েছেন এই এলাকার ইউপি সদস্যর কাছের লোকজন ।

জানা গেছে, মহামারী করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় গৃহবন্দি হত দরিদ্র এবং অসহায় মানুষের ত্রান সামগ্রী প্রদান করছে সরকার। আরো এগিয়ে আসছে সমাজের হৃদয়বান লোকজন ও বেসরকারী বিভিন্ন সংস্থা। তবে ইতিমধ্যেই সারাদেশে সরকারি ভাবে বরাদ্দকৃত ত্রান সামগ্রী সঠিকভাবে বিতরণের দাবী উঠে দেশের বিভিন্ন প্রান্তে।

ভুক্তভোগী একাধিক দিনমজুর বলেন করোনা পরিস্থিতির কারণে বর্তমানে আমাদের কোন আয় নেই পরিবার কে নিয়ে ঘরবন্দি হয়ে আছি , আর সরকারিভাবে বরাদ্দকৃত ত্রান আমাদের কেউ দেয়নি। তাই দুমুঠো ভাত খেতে ঠিকমত খেতে কষ্ট হয়। আর সরকারি ভাবে বরাদ্দকৃত ত্রান সামগ্রী আমরা পাইনা, সব মেম্বারের লোকজন পায়। আমরা যেন দুমুঠো ভাত খেয়ে বাঁচতে পারি, তার উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

এবিষয়ে বামরাইল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ হারুন মাস্টার বলেন আমার নির্বাচিত এলাকায় অধিকাংশ পরিবার অসহায়। সরকারি ভাবে বরাদ্দকৃত ত্রান সামগ্রী খুব শীঘ্রই সকলের মাঝে পর্যায় ক্রমে সঠিকভাবে বিতরণ করা হবে। আমি ব্যাক্তিগত ভাবে অনেক হতদরিদ্র পরিবারের মাঝে সাহায্য সহযোগিতা করছি।

শেয়ার করুন :

বরিশাল সংবাদ ২৪

বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন।

বরিশাল সংবাদ ২৪

Call

নামাজের সময়সূচি
February 19, 2026
Fajr 5:13 am
Sunrise 6:25 am
Zuhr 12:12 pm
Asr 4:18 pm
Maghrib 5:58 pm
Isha 7:10 pm
Dhaka, Bangladesh
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728  

সংবাদ সংগ্রহে সারাক্ষণ